আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি ‎মোংলা ইপিজেডে শ্রমিকের হাত বিচ্ছিন্ন: নিরাপত্তা ত্রুটি ও কর্তৃপক্ষের অবহেলায় ক্ষোভ ‎ ৪৭তম জাতীয় পর্যায়ে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের সাফল্য নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের হুঁশিয়ারি রায়পুরে শিক্ষা উপকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি চৌদ্দগ্রাম কালেরকন্ঠ সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় অভিযোগ নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন মামী বিয়ে করলেন ভাগনেকে, প্রবাস থেকে মামা দেশে ফিরে আত্মহত্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্তের কার্যক্রম খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি আক্কেলপুরে গলায় দড়ি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্বাগত মিছিল লালপুরে আবারও গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার লালপুরে ১৬ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ৬০ বছর বয়সী ব্যক্তি। লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ দেওয়ানগঞ্জের সানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাজবাড়ীতে ধার করা টাকার বিরোধে যুবককে হত্যা, ৩ আসামি গ্রেফতার বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে চায় দক্ষিণ কোরিয়া

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 31-08-2022 10:58:09 am

সংগৃহীত ছবি

◾ আন্তর্জাতিক ডেস্ক


বাংলাদেশে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুত কেন্দ্র নির্মাণে উৎসাহী দক্ষিণ কোরিয়া। বুধবার জাতীয় প্রেসক্লাবে ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন।


কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাব আয়োজিত এ অনুষ্ঠানে তিনি আরও জানান, চলতি বছর বাংলাদেশ থেকে কোরিয়ায় ৪ হাজার কর্মী যাচ্ছে। 


রাষ্ট্রদূত লি জ্যাং বলেন, দক্ষিণ কোরিয়া বিশ্বে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ও পরিচালনায় অত্যন্ত সফল। এর আগে মিশর এবং যুগোশ্লোভিয়ায় সফলভাবে পারমানবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছে। কোরিয়ায় রয়েছে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ফলে দক্ষিণ কোরিয়া বাংলাদেশে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে উৎসাহী। 


রাষ্ট্রদূত আরও জানান, কোরিয়া বাংলাদেশে অন্যতম বড় বিনিয়োগকারী দেশ। প্রতিবছর ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগ বাড়ছে। বর্তমানে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ২ দশমিক ৩ বিলিয়ন ডলার।  


রোহিঙ্গা সংকট নিয়ে এক প্রশ্নের জবাবে লি জ্যাং বলেন, এটা শুধু বাংলাদেশের ইস্যু নয়, এটি বিশ্ব ইস্যু। এটি মানবাধিকার ইস্যুও। কোরিয়া রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন সবসময় চেয়ে আসছে। এ খাতে প্রতিবছর ৪ থেকে ৫ মিলিয়ন ডলার দিয়ে যাচ্ছে, এমন কী ভাষাণচরে রোহিঙ্গাদের নিয়ে যেতে সহযোগিতা করেছে। জাতিসংঘে রোহিঙ্গা ইস্যুতে সবকটি রেজুলেশন কোরিয়া সমর্থন দিয়ে গেছে।


এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রেজাউল করিম লোটাস, স্বাগত বক্তব্য রাখেন সাধারন সম্পাদক এ কে এম মইনুদ্দিন।



আরও খবর


6a1bcfce82d66-310526120606.webp
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

১৭ দিন ৩ ঘন্টা ৩১ মিনিট আগে



6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

৩০ দিন ২১ ঘন্টা ৩৩ মিনিট আগে