হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

নাটোরে শিক্ষককে মারধরের মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-08-2022 03:24:21 am

ফাইল ছবি


নাটোরে এক মাদ্রাসার সহকারী অধ্যাপক জাফর বরকতকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় লক্ষীপুর খোলাবাড়িয়া ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান কালুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত ৯টায় শহরের কানাইখালী এলাকা থেকে চেয়ারম্যান কালুকে গ্রেপ্তার করা হয়। 

এর আগে বুধবার সন্ধ্যায় শিক্ষক জাফর বরকত নাটোর থানায় ইউপি চেয়ারম্যান কালুসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেন।  



মামলার এজাহার সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে নাটোর সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান কালুসহ স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে মাদ্রাসার গিয়ে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্তির দাবি জানায়। এ সময় সহকারী অধ্যাপক জাফরের সঙ্গে চেয়ারম্যানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শিক্ষক জাফর চেয়ার তুলে চেয়ারম্যানের দিতে তেড়ে যান। তখন চেয়ারম্যান সমর্থকেরা জাফরকে ইউনিয়ন পরিষদে নিয়ে মারধর করে আটকে রাখে। পরে পুলিশ গিয়ে ওই শিক্ষককে উদ্ধার করে। 


গ্রেপ্তারের আগে সন্ধ্যায় ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান কালু আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরে মাদ্রাসায় শিক্ষক জাফর বরকত আমাকে মারার জন্য চেয়ার ওঠায়। এ সময় এলাকাবাসী তাঁকে আটকে রাখে। আমার লোকজন তখন তাঁকে উদ্ধার করে ইউপি কার্যালয়ে নিয়ে আসে। তাঁকে মারপিট করা হয়নি বরং তাঁকে উদ্ধার করা হয়েছে।’ 


নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, ‘শিক্ষক জাফর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর চেয়ারম্যান নুরুজ্জামান কালুকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদেরও ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে। বৃহস্পতিবার কালুকে আদালতে হাজির করা হবে।’ 


এদিকে, চেয়ারম্যান নুরুজ্জামান কালুকে গ্রেপ্তারের প্রতিবাদে আজ বৃহস্পতিবার লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি ডাক দিয়েছে তাঁর অনুসারীরা। 

আরও খবর