আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে রাসায়নিক স্প্রে করে আশফল বাগান নষ্টের অভিযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা বানিয়াচংয়ে দায়িত্ব নিয়ে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব, অর্ধশতাধিক আহত খড় শুকানোকে কেন্দ্র করে হামলা, গৃহবধূর মৃত্যু শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার৭ সদস্যের এ্যাডহক কমিটির অনুমোদন আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আহমদ আলী সরদারের ইন্তেকাল হত্যা না আত্মহত্যা, ধোঁয়াশায় পরিবার শাশুড়িকে কুপিয়ে হত্যার চেষ্টার আসামি দেড় মাসেও গ্রেপ্তার হয়নি কচুয়ায় মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে কন্যা শিশুর লাশ উত্তোলন আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি অনুমোদন ★নাভিদ সভাপতি, সাইফুল সম্পাদক মাদারীপুরের ডাসারে মাদকসহ ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মোট ৪ জন আসামিকে গ্রেফতার করে,ডাসার থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা শৈলকুপায় কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনে কলেজছাত্রী ফারজানার নির্মম মৃত্যু: পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ, বিচারের দাবিতে ক্ষোভ লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার হাতিয়ায় এনসিপি নেতার বিরুদ্ধে সরকারি জায়গার তেলের পাম্প স্থাপন, গাছ কাটা ও মালামাল বিক্রির অভিযোগ

প্রেসক্রিপশনে বিজ্ঞানসম্মত খাদ্যাভাসের পরামর্শ থাকতে হবে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-05-2023 08:17:34 pm

চিকিৎসকদের ব্যবস্থাপত্রে ওষুধের পাশাপাশি ছোটমাছ, অলিভ অয়েল, কালোজিরা, ডালিম ইত্যাদির উপকারিতা উল্লেখ থাকা উচিত বলে জানিয়েছেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী।


রোববার (৭ মে) শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের ৪৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণরত ৪২ জন বিসিএস চিকিৎসক নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এ কথা জানান। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে ‘বিজ্ঞান সম্মত খাদ্যাভ্যাস: চিকিৎসকদের ভূমিকা’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।


মুনীর চৌধুরী বলেন, ওষুধ নির্ভরতা কমিয়ে মানুষকে স্বাস্থ্য সচেতন করতে বিজ্ঞানসম্মত খাদ্যাভ্যাস গড়ে তোলার বিষয়ে চিকিৎসকরা অনেক বড় ভূমিকা পালন করতে পারেন। কালোজিরার বহুবিধ উপকারিতা সম্পর্কে দেড় হাজার বছর আগে মহানবী (সা.) যা বলেছেন, আজ তা বৈজ্ঞানিকভাবে স্বীকৃত।


তিনি বলেন, ডেনমার্কের কোপেন হেগেন বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক গবেষণায় বলা হয়েছে, ছোটমাছ শিশুদের আইকিউ অর্থাৎ বুদ্ধির মাত্রা বাড়ায় যা ফ্যাটিএসিড ও ক্ষুদ্র ক্ষুদ্র অজস্র পুষ্টি উপাদানে সমৃদ্ধ। বাংলাদেশের মলা, ঢেলা, কাচকি ও পুটি মাছ বাচ্চাদের খাওয়াতে হবে- এমন কথা চিকিৎসকরা ব্যবস্থাপত্রে লিখে দিলে জনস্বাস্থ্যের ওপর এর সুদূরপ্রসারী প্রভাব পড়বে।


সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. রোমানা আফরোজ লুবনা। এসময় বক্তব্য রাখেন সহকারী কোর্স পরিচালক ডা. মীর ওয়ালিদুল ইসলাম।


এর আগে চিকিৎসকরা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সৌর বাগান, বিমান জোন, টাইটানিক জাহাজ ও অন্যান্য গ্যালারিসমূহ পরিদর্শন করেন। তাদের বৈজ্ঞানিক উদ্ভাবনের ঐতিহাসিক বিবর্তনসমূহ তুলে ধরা হয়।


শেষে বিজ্ঞান জাদুঘরের পক্ষ থেকে চিকিৎসকদের স্মারক উপহার তুলে দেওয়া হয়।

আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

৩ দিন ১০ ঘন্টা ৯ মিনিট আগে