রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন

মিঠাপুকুরে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ধানকাটা কর্মসূচি


রংপুরের মিঠাপুকুর উপজেলায় শাখা ছাত্রলীগের উদ্যোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ধানকাটা কর্মসূচি পালন করা হয়। এসময় ৪০ শতাংশ জমির ধান কাটা ও মাড়াই করে কৃষকের ঘরে তুলে দেওয়া হয়।

সোমবার সাড়ে ১১টায় উপজেলার দূর্গাপুর ইউনিয়নের চিতলী উত্তরপাড়া গ্রামে উপজেলা ছাত্রলীগ নেতা আবু সাইদ আব্দুল্লাহ্র নেতৃত্বে ধান কাটা কর্মসূচি পালন করা হয়। চিতলী উত্তরপাড়া গ্রামের কৃষক আজগর আলীর ধান কেটে বাড়িতে নিয়ে গিয়ে মাড়াই করে দেন ছাত্রলীগের কর্মীরা। নিজে ধান কেটে ধান কাটা কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য ও বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক রাশেক রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার সাদাত লেমন,স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক  রফিকুল ইসলাম তুহিন,দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের আহবায়ক সদস্য সাইদুর রহমান তালুকদার,চেংমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম টুটুল ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক  আতিকুর রহমান আতিক সহ প্রমূখ। ধান কাটায় মিঠাপুকুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় শতাধিক ছাত্রলীগ কর্মী অংশগ্রহণ করেন।


Tag
আরও খবর