হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

৯ বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে জিতল বাংলাদেশের মেয়েরা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-05-2023 04:33:35 pm

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই সংস্করণে এটাই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম জয় বাংলাদেশের। 


৮ বলে প্রয়োজন ছিল ১৮ রান। চামারি আতাপাত্তুকে ক্রিজ ছেড়ে বেরিয়ে লং অফ দিয়ে ছক্কা মারলেন নিগার সুলতানা। পরের বল সুইপ করে পাঠালেন ফাইন লেগ সীমানায়। সমীকরণ চলে এল হাতের নাগালে। পরে শেষ ওভারে নিগারের আরেক সুইপ শটেই নিশ্চিত হলো জয়।


১৪৬ রানের লক্ষ্য এক বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলেছে নিগারের দল। দারুণ ফিফটিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন নিগার। চার নম্বরে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থেকে করেছেন ৭৫ রান। ৫১ বলের অধিনায়কোচিত ইনিংস সাজিয়েছেন ৭ চার ও ২ ছয়ে।


টি-টোয়েন্টিতে এটিই বাংলাদেশের সবচেয়ে বেশি রান তাড়া করে জয়। ২০১৮ সালের এশিয়া কাপ ফাইনালে ভারতের বিপক্ষে ১৪২ রান তাড়া করে চ্যাম্পিয়ন হয়েছিলেন সালমা খাতুন, রুমানা আহমেদরা।


রান তাড়ায় বাংলাদেশের শুরুটা তেমন ভালো ছিল না। পাঁচ ওভারের মধ্যে ফিরে যান দুই ওপেনার। শামিমা সুলতানা করেন ৫ রান। অভিষিক্ত রুবাইয়া হায়দার ৯ রান করতে খেলেন ১৬ বল।


সোবহানা মুস্তারিকে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে প্রাথমিক ধাক্কা সামাল দেন নিগার। দুজন মিলে ৪০ বলে ৫১ রান যোগ করেন। যেখানে বড় অবদান রাখেন অধিনায়ক নিগারই।


দ্বাদশ ওভারে ওশাদি রানাসিংহেকে ক্রিজ ছেড়ে বেরিয়ে মারতে গিয়ে স্টাম্পড হন সোবহানা। ১ চারে ২৪ বলে করেন ১৭ রান। তখনও জয়ের জন্য ৫৩ বলে প্রয়োজন ছিল ৭২ রান।


এরপরই রিতুকে নিয়ে রানের গতি বাড়াতে শুরু করেন নিগার। নিয়মিত বাউন্ডারির পাশাপাশি এক-দুই রান নিয়ে গড়েন দারুণ এক জুটি। স্রেফ ৩৮ বলে আসে জুটির পঞ্চাশ। ক্যারিয়ারের পঞ্চম ফিফটি করতে কেবল ৩৬ বল খেলেন নিগার। যেখানে ছিল ৬ চারের সঙ্গে একটি ছয়।


দুই ওভারে ২৫ রানের সমীকরণে আতাপাত্তুকে চার মারেন রিতু। শেষ দুই বলের চার-ছয়ে ম্যাচ নিজেদের হাতে আনেন নিগার। শেষ ওভারের প্রথম বলে দারুণ স্কয়ার ড্রাইভে চার মেরে জয় আরও সহজ করেন রিতু।


তবে শেষ পর্যন্ত থাকতে পারেননি তিনি। ৩ বলে ১ রান বাকি থাকতে অযথাই তাড়াহুড়ো করে রান নিতে গিয়ে রান আউট হন রিতু। ভীষণ কার্যকরী ব্যাটিংয়ে ২৩ বলে ৩৩ রান করেছেন ৩০ বছর বয়সী অলরাউন্ডার। ৪টি চারে সাজিয়েছেন নিজের ইনিংস।


নিগারের সঙ্গে তার জুটির সঙ্গে তার জুটির সংগ্রহ স্রেফ ৫০ বলে ৭১ রান। পঞ্চম উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি এটি।


রিতু ফিরে গেলেও দলকে জিতিয়েই মাঠ ছাড়েন নিগার।

আরও খবর