হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

উখিয়ায় সাইক্লোন শেল্টার পরিদর্শনে জেলা প্রশাসক শাহীন ইমরান

গভীর সাগর থেকে উপকূলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় উখিয়া উপজেলার উপকূলীয় এলাকার বিভিন্ন সাইক্লোন শেল্টার পরিদর্শন করেন কক্সবাজার জেলা প্রশাসক শাহীন ইমরান৷


শুক্রবার (১২ মে) বিকেলে জালিয়াপালং ইউনিয়নের বিভিন্ন সাইক্লোন শেল্টার পরিদর্শন করেন৷

এসময় উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব, আইএফআরসি সদস্য, সিপিপি সেচ্ছাসেবক, ইউনিয়ন ও ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য বৃন্দ৷


অন্যদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখার কারণে কক্সবাজারে ৪ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। সাগর উত্তাল থাকায় মাছ ধরার ট্রলারগুলো গভীর সমুদ্র থেকে উপকূলে ফিরে আসছে।


উখিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মামুন জানান, ‘উপজেলায় ৪৬টি সাইক্লোন শেল্টার এবং ৬০০ সেচ্ছাসেবক শুকনো খাবার প্রস্তুত আছে৷’


উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব জানান, ‘মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড়টি কক্সবাজার থেকে ৯৩৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছে। তাই উখিয়া উপজেলার উপকূলীয় এলাকার সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে৷’


কক্সবাজার জেলা প্রশাসক শাহীন ইমরান জানান, ‘কক্সবাজারে ৪ নম্বর সতর্ক সংকেত ঘোষণার পর উপকূলীয় এলাকায় সার্বক্ষণিক সজাগ রয়েছে। তাছাড়া বিভিন্ন এলাকায় মাইকিং করে সচেতন করা হচ্ছে। ইতিমধ্যে উপকূলীয় উপজেলার সাইক্লোন শেল্টার গুলো পরিদর্শন করেছি এবং সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে’৷

আরও খবর