আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে রাসায়নিক স্প্রে করে আশফল বাগান নষ্টের অভিযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা বানিয়াচংয়ে দায়িত্ব নিয়ে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব, অর্ধশতাধিক আহত খড় শুকানোকে কেন্দ্র করে হামলা, গৃহবধূর মৃত্যু শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার৭ সদস্যের এ্যাডহক কমিটির অনুমোদন আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আহমদ আলী সরদারের ইন্তেকাল হত্যা না আত্মহত্যা, ধোঁয়াশায় পরিবার শাশুড়িকে কুপিয়ে হত্যার চেষ্টার আসামি দেড় মাসেও গ্রেপ্তার হয়নি কচুয়ায় মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে কন্যা শিশুর লাশ উত্তোলন আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি অনুমোদন ★নাভিদ সভাপতি, সাইফুল সম্পাদক মাদারীপুরের ডাসারে মাদকসহ ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মোট ৪ জন আসামিকে গ্রেফতার করে,ডাসার থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা শৈলকুপায় কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনে কলেজছাত্রী ফারজানার নির্মম মৃত্যু: পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ, বিচারের দাবিতে ক্ষোভ লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার হাতিয়ায় এনসিপি নেতার বিরুদ্ধে সরকারি জায়গার তেলের পাম্প স্থাপন, গাছ কাটা ও মালামাল বিক্রির অভিযোগ

পাটগ্রামের দহগ্রামে বেড়াতে এসে বন্ধুর হাতে বন্ধু খুন, ঘাতক বন্ধু আটক

লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম তিনবিঘা করিডোরের তিস্তার চরে বন্ধুকে ডেকে নিয়ে গিয়ে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে বন্ধু বিরুদ্ধে। 

এ ঘটনায় অপর বন্ধু আইয়ুব আলী (২৬)কে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (১২মে) দিবাগত রাতে উপজেলার দহগ্রাম ইউনিয়নের সীমান্তবর্তী তিস্তা নদীর চরে সীমান্ত পিলার নং-ডিএএমপি ৬/৬এস পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম (২২) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের চিলকুড়া গ্রামের রিয়াজ উদ্দিনরর ছেলে। গ্রেফতারকৃত আইয়ুব আলী (২৬) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার লাটেরহাট ইউনিয়নের চকদফর গ্রামের ইনছান আলীর ছেলে। 

পুলিশ সূত্রে জানা গেছে, দিনাজপুর হতে অটোরিকশা নিয়ে জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় আইয়ুব আলীর সৎ ভাই জুলফিকার আলীর বাড়িতে বেড়াতে আসেন দুই বন্ধু আইয়ুব আলী ও রফিকুল ইসলাম। শুক্রবার রাতে তিস্তা নদীর চরে সীমান্ত পিলার নং-ডিএএমপি ৬/৬এস পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় মদ পানের পর একপর্যায়ে আসামি আইয়ুব আলী রশি দিয়ে রফিকুলকে গলায় পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যা করার পরে আসামি আইয়ুব আলী রফিকুল এর মৃতদেহ তিস্তা নদীর চরে বালুতে পুতে রাখে। পাটগ্রাম থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রাতেই তিস্তারচর থেকে মরদেহ উদ্ধার করে আইয়ুব আলীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। 

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতদেহ উদ্ধার করে লালমনিরহাটে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, রফিকুল ইসলামকে হত্যা করে তার অটোরিকশা ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল তার। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

Tag
আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

৩ দিন ৮ ঘন্টা ২৭ মিনিট আগে