হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

সরকারের সদিচ্ছা না থাকলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় : সিইসি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-05-2023 05:54:25 pm

সরকারের সদিচ্ছা না থাকলে নির্বাচন কমিশনের এককভাবে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।


সোমবার (১৫ মে) দুপুরে জাতীয় পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি।


এখন পর্যন্ত সরকারের কাছ থেকে কোনো প্রকার হস্তক্ষেপ পাননি জানিয়ে সিইসি বলেন, ভবিষ্যতে কি হবে সেটি তো এখনি বলতে পারব না। তবে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারের সদিচ্ছা থাকবে বলে আশা করি।


নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া বাঞ্ছনীয় বলেও জানান সিইসি।


নির্বাচনী আচরণ ভঙ্গকারীদের শাস্তির আওতায় আনার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘লোম বাছতে গিয়ে যদি কম্বল উজাড়’ করে ফেলি সেটা খুব বাস্তব হবে না।


ইসির সঙ্গে বৈঠক শেষে স্থানীয় সরকার নিয়ে তিক্ত অভিজ্ঞতার কথা জানান জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। তিনি সাংবাদিকদের বলেন, আসন্ন পাঁচ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আমাদের শঙ্কা আছে, কিছু কিছু ক্ষেত্রে আমাদের সমস্যা হচ্ছে, কিছু কিছু বিষয় নিয়ে প্রশ্ন আছে। তাই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সিইসিকে জানিয়েছি।


এক প্রশ্নের জবাবে চুন্নু বলেন, এখন পর্যন্ত আমাদের মনে শঙ্কা আছে নির্বাচন সুষ্ঠু হয় কি না। তবে নির্বাচনের বিকল্প নেই। সুষ্ঠু ভোটের আশা করতে তো বাধা নেই। কমিশনের প্রতি আস্থা আছে বলেই এসব বিষয় জানাতে এসেছি।


বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ক্ষমতাসীন দলের প্রার্থীর হয়ে কাজ করছে এমন অভিযোগ করেছেন তিনি।

আরও খবর