অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ

দুর্নীতিবাজদের বিষয়ে সবাইকে সোচ্চার হতে হবে: দুদক কমিশনার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-08-2022 05:08:27 am

সংগৃহীত ছবি


চট্টগ্রামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ড. মোজাম্মেল হক খান বলেছেন, দুর্নীতি দমন কিংবা প্রতিরোধে প্রশিক্ষণের গুরুত্ব অনেক। দুর্নীতি প্রতিরোধেও প্রতিরোধ কমিটিগুলোর দায়িত্ব অনেক। দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে সবাইকে সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে। দুর্নীতিবাজদের বিষয়ে সবাইকে সোচ্চার হতে হবে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল ১০টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউজে ‘দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম বাস্তবায়ন’ শীর্ষক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে আয়োজিত প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুদক মহাপরিচালক (প্রতিরোধ) এ কে এম সোহেল মাহমুদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দুদক চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো. মাহমুদ হাসান।




দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক মো. নাজমুচ্ছাদাতের সঞ্চালনায় আয়োজিত প্রশিক্ষণে চট্টগ্রাম মহানগর, চট্টগ্রামের ১৫ উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মমিনুর রহমান বলেন, প্রত্যেকে যার যার অবস্থান থেকে নিজের ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করলে দেশ পাল্টে যাবে। ভালো কাজ করতে গেলে প্রতিরোধ আসবে। বাঁধা ডিঙিয়ে দেশ গড়ার কাজে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।


আরও খবর