হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

নিউজিল্যান্ডে হোস্টেলে অগ্নিকাণ্ড, নিহত ১০

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-05-2023 12:17:49 pm

নিউজিল্যান্ডে একটি হোস্টেলে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। তাছাড়া এখনো নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।


নিউজিল্যান্ড হ্যারাল্ডের প্রতিবেদন থেকে জানা যায়, স্থানীয় সময় মঙ্গলবার (১৬ মে) গভীর রাতে দেশটির ওয়েলিংটনের লোফারস লজ নামে একটি চারতলা হোস্টেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় জরুরি সেবা সংস্থার সদস্যরা।


জানা গেছে, দুর্ঘটনাকবলিত ভবন থেকে ২০-২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে পুলিশ বলছে, ভবনটিতে অবস্থান করা অনেকেই এখনো নিখোঁজ।


স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কর্তৃপক্ষ জ্বলন্ত ভবনের ছাদ থেকে অন্তত পাঁচজনকে উদ্ধার করেছে। এ সময় আগুন থেকে বাঁচতে ভবনের তৃতীয় তলা থেকে লাফ দেওয়ায় একজন গুরুতর আহত হয়েছেন।


এদিকে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ। তবে হোস্টেলটিতে ইচ্ছা করে আগুন লাগানো হয়েছে কি না তা নিয়ে তদন্ত চলছে।


নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স বলেছেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তবে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীদের প্রতি শ্রদ্ধা। বিপদাপন্ন মানুষদের উদ্ধার করতে গিয়ে তারা নিজেদের জীবন ঝুঁকির মধ্যে ফেলেছেন।


তিনি আরও বলেন, ওয়েলিংটনের জন্য এটি বিশাল ট্র্যাজেডি। যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

আরও খবর