ক্ষেতলালে গ্রাম আদালত সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত সৈয়দ হারুন এমজেএফ বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন লালপুরের পদ্মার চড়ে স্পিডবোটে মিলল গুলিবিদ্ধ মরদেহ ঋণের চাপ সইতে না পেরে যশোরে যুবকের আত্মহনন কলারোয়ায় সরকারি সম্পত্তি দখল বকশীগঞ্জের দিগলাকোনায় কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আলোক কোরে-২ প্রকল্পের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন বাঁধনহারা পুরস্কার-২০২৬: সম্মাননা পাচ্ছেন ১৪ গুণীজন জামিলার স্বপ্ন এখন দেশসেরা হওয়া প্রযুক্তিনির্ভর শিক্ষায় জোর: বাতিল হতে পারে ৬ বিষয়ে অনার্স কোর্স সরকার আ.লীগের কর্মকাণ্ড নিষিদ্ধই রাখতে চায়: তথ্য উপদেষ্টা শ্যামনগরে গাবুরা-বুড়িগোয়ালিনী খেয়াঘাটে ভাঙ্গন ভেটখালী ব্রিজ এলাকা থেকে শিশুর নিখোঁজের অভিযোগ শান্তিগঞ্জে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত কলারোয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা নাগেশ্বরীতে ইসলামী ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে মাছ ব্যবসায়ীকে ঘিরে বিতর্ক সাংবাদিক জিসান আহমেদ নান্নু ঘাড় ও পিঠের তীব্র ব্যথায় অসুস্থ : দ্রুত সুস্থতায় সকলের দোয়া কামনা নাগেশ্বরী পৌরসভার উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেয়র পদপ্রার্থী আজিজুল হকের বরিশালে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক আধুনিকতার মুখোশে নৈতিকতার সংকট | রুমানা আক্তার রত্না

স্বাভাবিক জীবনে ফিরছে ইসরায়েল-ফিলিস্তিন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-05-2023 12:19:34 pm

ইসরায়েল এবং ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের মধ্যে পাঁচ দিনের লড়াই মিশরের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির পর বন্ধ হয়েছে। গাজা উপত্যকার সীমান্তের দুই পাশে ইসরায়েল ও ফিলিস্তিনে ফিরে আসছে স্বাভাবিক জীবন।


ইসরায়েল গাজার বিদ্যুৎকেন্দ্রের জন্য জ্বালানি সরবরাহ চালু করেছে। পণ্য চলাচল এবং বাণিজ্যের জন্য সীমান্ত পারাপার এলাকাও খুলে দিয়েছে। দোকানপাট এবং সরকারি অফিস আদালত আবার খুলেছে। রাস্তায় আবার শুরু হয়েছে মানুষ চলাচল। 


লড়াইয়ের কারণে এ কয়েক দিন রাস্তা হয়ে পড়েছিল জনমানবশূন্য। লড়াইয়ে ৩৪ ফিলিস্তিনি এবং এক ইসরায়েলিও নিহত হয়। ২০২১ সালের ১০ দিনের লড়াইয়ের পর এবারই গাজা সীমান্তের এপার-ওপারের মধ্যে সবচেয়ে বাজে সংঘাত হয়েছে।


গত মঙ্গলবার ভোরের আগে বিমান হামলা চালিয়ে ইসরায়েল গাজা ভূখণ্ডে ইসলামিক জিহাদের কমান্ডারদের ওপর আঘাত হানার ঘোষণা দেওয়া থেকেই শুরু হয় সংঘাত। ইসলামিক জিহাদের কমান্ডাররা হামলার পরিকল্পনা করছে অভিযোগে ইসরায়েল ঐ হামলা চালায়। এর পালটা হামলায় ইসলামিক জিহাদও ইসরায়েলকে লক্ষ্য করে হাজারের বেশি রকেট ছোড়ে। 


সর্বশেষ পাঁচ দিনের সংঘাতে ইসরায়েল ইসলামিক জিহাদের ছয় জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যা ও অনেকগুলো সামরিক স্থাপনা ধ্বংস করেছে। সংঘাতে নারী, শিশুসহ গাজার অন্তত ১০ বাসিন্দার প্রাণও কেড়েছে। ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া ফিলিস্তিনিদের রকেটে এক ইসরায়েলি নারী ও এক ফিলিস্তিনি শ্রমিক মারা যায়।

আরও খবর



6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

২৩ দিন ১ ঘন্টা ১৭ মিনিট আগে