আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে রাসায়নিক স্প্রে করে আশফল বাগান নষ্টের অভিযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা বানিয়াচংয়ে দায়িত্ব নিয়ে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব, অর্ধশতাধিক আহত খড় শুকানোকে কেন্দ্র করে হামলা, গৃহবধূর মৃত্যু শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার৭ সদস্যের এ্যাডহক কমিটির অনুমোদন আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আহমদ আলী সরদারের ইন্তেকাল হত্যা না আত্মহত্যা, ধোঁয়াশায় পরিবার শাশুড়িকে কুপিয়ে হত্যার চেষ্টার আসামি দেড় মাসেও গ্রেপ্তার হয়নি কচুয়ায় মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে কন্যা শিশুর লাশ উত্তোলন আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি অনুমোদন ★নাভিদ সভাপতি, সাইফুল সম্পাদক মাদারীপুরের ডাসারে মাদকসহ ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মোট ৪ জন আসামিকে গ্রেফতার করে,ডাসার থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা শৈলকুপায় কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনে কলেজছাত্রী ফারজানার নির্মম মৃত্যু: পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ, বিচারের দাবিতে ক্ষোভ লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার হাতিয়ায় এনসিপি নেতার বিরুদ্ধে সরকারি জায়গার তেলের পাম্প স্থাপন, গাছ কাটা ও মালামাল বিক্রির অভিযোগ

উলিপুরে কালবৈশাখীর তান্ডব শিক্ষা প্রতিষ্ঠানসহ বাড়িঘর দুমড়ে মুচড়ে গেছে

কুড়িগ্রামের উলিপুরে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।শিক্ষা প্রতিষ্ঠানসহ বাড়ীঘর দুঁমড়ে মুঁচড়ে গেছে। 


 গত ১৫ মে রাত ১১ টার দিকে উলিপুর পৌরসদরসহ ১৩টি ইউনিয়নে কালবৈশাখী ঝড় আঘাত হানে। ৩০ মিনিটের কালবৈশাখীর আকস্মিক তান্ডবে অনেক আধা পাকা বাড়ি,শিক্ষা প্রতিষ্ঠানের টিনের চালা ও বেড়া উড়ে গেছে। উপরে পড়েছে ছোট বড় গাছপালা।বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে।ফলে অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পল্লী বিদ্যুৎ উলিপুর অঞ্চলের দায়িত্ব প্রাপ্ত ডিজিএম সোহানুর রহমান জানান, বিদ্যুৎ সংযোগের ৬২টি স্হানে তার ছিঁড়ে পড়েছে, ১১টি খুঁটি ভেঙে পড়েছে,অনেক স্হানে বিদ্যুতের খুঁটি হেলে পড়েছে, অসংখ্য স্হানে গাছপালা বিদ্যুৎ সঞ্চালন লাইনের উপরে ভেঙে পড়েছে।বিদ্যুৎ বিভাগের লোকজন সংযোগ স্হাপনের জন্য কাজ করে যাচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্হ ইউনিয়নগুলো হচ্ছে বজরা, গুনাইগাছ, তবকপুর, থেতরাই, দলদলিয়া, ধামশ্রেণী ও হাতিয়া। দলদলিয়া ইউনিয়নের কর্পুরার চড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।গুনাইগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান জানান, আমার ইউনিয়নে ২ শতাধিক বাড়ী ক্ষতিগ্রস্হ হয়েছে। উপরে পড়েছে শতাধিক গাছ পালা।  


 থেতরাই ইউনিয়নের তিস্তা নদীর উভয় তীরের দুই পার্শ্বের হোকডাঙ্গা,জুয়ান সতরা, রামনিয়াসা ও গোড়াইপিয়ার মৌজা ব্যাপক আকারে ক্ষতিগ্রস্ত হয়েছে।হোকডাঙ্গা খামার পাড়ার হতদরিদ্র শ্রমিক আইয়ুব আলীর বসবাসের একমাত্র ঘরটি গত রাতের ঝড়ে দুঁমড়ে মুছড়ে গেছে। তবকপুর ইউনিয়নের উমানন্দ কলেজটি ঝড়ে বেশ ক্ষতিগ্রস্হ হয়েছে। এলাকাবাসী অতি শীঘ্রই সংস্কারের দাবী জানান।


আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

৩ দিন ৪ ঘন্টা ৪২ মিনিট আগে