অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ

আন্ত:বিশ্ববিদ্যালয় এ্যাথলেটিক্স প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত


যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আন্তঃবিশ্ববিদ্যালয় এ্যাথলেটিক্স প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী এ্যাথলেটদের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তিন দিন ব্যাপী ৩০ টি ইভেন্ট হওয়ার কথা থাকলেও বিরূপ আবহাওয়ার কারণে মাত্র ১৪ টি ইভেন্টেই দ্বিতীয় দিনে শেষ হয় এ প্রতিযোগিতা। 


বৃহস্পতিবার (১৮ মে) বিকাল চারটায় যবিপ্রবির শেখ রাসেল জিমনেসিয়ামে বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা দপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল ওয়াহেদের সঞ্চালনায় আন্তঃবিশ্ববিদ্যালয় এ্যাথলেটিক্স প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। ১৪ টি ইভেন্টে স্বর্ণপদক অর্জন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাতটি(০৭), রাজশাহী বিশ্ববিদ্যালয় তিনটি(০৩) এবং জাতীয় বিশ্ববিদ্যালয় দুটি(০২)। রৌপ্য পদক অর্জন করেছে যবিপ্রবি পাঁচটি(০৫), জাতীয় বিশ্ববিদ্যালয়ের চারটি(০৪) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় তিনটি(০৩)।এছাড়া ব্রোঞ্জ পদক যবিপ্রবি দুটি(০২), জাতীয় বিশ্ববিদ্যালয় পাঁচটি(০৫), ইসলামি বিশ্ববিদ্যালয় একটি(০১), রাজশাহী বিশ্ববিদ্যালয় চারটি(০৪) এবং খুলনা বিশ্ববিদ্যালয় একটি(০১)।


প্রধান অতিথির বক্তব্যে জীব বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ ইকবাল কবির জাহিদ বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণার পাশাপাশি খেলাধুলাতেও সব সময় দৃষ্টান্ত স্থাপন করেছে।আমারা বলে দিতে চাই যবিপ্রবিতে সবর্দা সকল খেলায় স্বচ্ছতার সাথে পরিচালিত হবে এবং একটি নিরপেক্ষ ভ্যেনু হিসেবে দৃষ্টান্ত হয়ে থাকবে। সভাপতির বক্তব্যে শরীরচর্চা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম বলেন, আন্তঃবিশ্ববিদ্যালয় এ্যাথলেটিক্স ইভেন্টের মতো খেলার আয়োজন করতে পেরে নবীন বিশ্ববিদ্যালয় হিসেবে আমরা গর্বিত।এই ধরনের ইভেন্টগুলো বিভিন্ন অনিয়ম ও খেলোয়াড়দের কিছুটা অনিরাপত্তা থাকলেও, যবিপ্রবি দেখিয়েছে স্বচ্ছতা ও আগত খেলোয়াড়দের দিয়েছে সম্পূর্ণ নিরাপত্তা।  


পুরস্কার বিতরণি অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যবিপ্রবির প্রক্টর মোহাম্মদ হাসান আল-ইমরান, যবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ সোহেল রানা ও সাধারণ সম্পাদক তানভীর ফয়সাল এবং খেলায় অংশগ্রহণকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কোচ ও শিক্ষার্থীরা।

আরও খবর