হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

ভর্তি পরীক্ষার্থীদের পাশে এসপ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-05-2023 11:15:50 am

শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে পারছি এটা অনেক বড় প্রাপ্তি। © ফাইল ছবি




◾ মোঃ রাফসান: দেশের বিভিন্ন প্রান্ত হতে আগত ভর্তি পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একঝাঁক মেধাবী শিক্ষার্থী, যারা "এসপ" এর সদস্য। গত ১৬ মে হতে শুরু হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের বিভিন্ন তথ্য ও দিকনির্দেশনা দিয়ে যাচ্ছে এই স্বেচ্ছাসেবী শিক্ষামূলক সংগঠনটি।


এছাড়াও ভর্তি পরীক্ষার্থীদের প্রস্তুতিকে জোরদার করতে আগ্রহী শিক্ষার্থীদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিয়মিত ইউনিটভিত্তিক ফ্রি মডেল টেষ্ট নেওয়ার পাশাপাশি ব্যাখাসহ মডেল টেষ্ট এর সমাধান দিয়ে থাকে তারা। 


ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে সংগঠনটির সদস্যরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে অবস্থান করে এবং নবাগত শিক্ষার্থীদের বিভিন্ন ফ্যাকাল্টি ও পরীক্ষা রুম নম্বার, সীট নম্বার খুজে পেতে সহযোগিতা করে। সংগঠনটির ডিরেক্টর মমিন সরকার জয় বলেন,"এভাবে শিক্ষার্থীদের পাশে থেকে তাদেরকে সহযোগিতার মাধ্যমে আমরা আত্নিক তৃপ্তি পাচ্ছি।ভর্তি পরীক্ষার সময় শিক্ষার্থীরা খুবই নার্ভাস ও চিন্তিত থাকে, আমাদের একটু উৎসাহ ও নির্দেশনার মাধ্যমে তাদের নার্ভাসনেস ও চিন্তা কিছুটা হলেও কমে, এতেই আমাদের স্বার্থকতা"।


সংগঠনটির সেক্রেটারি ওমর ফারুক রাজু বলেন,"সকলের সহযোগীতায় শিক্ষার্থীবান্ধব ইভেন্টটি সফলভাবে পরিচালনা করতে পেরে আমরা খুবই খুশি,ভবিষ্যতে এমন আরো ইভেন্ট লঞ্চ করে শিক্ষার্থীদের সাফল্যের অংশীদার হতে চাই"। এছাড়াও সংগঠনটির প্রেসিডেন্ট মারজুক ই এলাহী বলেন "এই সংগঠনের সভাপতির দায়িত্ব নিয়ে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে পারছি এটা অনেক বড় প্রাপ্তি"।


যেখানে বিভিন্ন ফেসবুক গ্রুপের কর্তারা বই বিক্রির হাতিয়ার ও কোচিং সেন্টারের বিজ্ঞাপন হিসেবে স্টুডেন্টদের সহযোগিতার নামে বই বিক্রি ও কোচিং সেবার মাধ্যমে নিজের বাণিজ্যিক উদ্দেশ্য হাসিল করছে, সেখানে এসপ নামক এই সংগঠনটি সম্পূর্ণ নিঃস্বার্থভাবে কোন ধরনের বাণিজ্যিক উদ্দেশ্য ছাড়াই শিক্ষার্থীদের সেবা দিয়ে যাচ্ছে।


উল্লেখ্য যে, ২০২০ সালের নভেম্বরের দিকে যাত্রা শুরু করা এই সংগঠনটি মূলত এইচএসসি ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রয়োজনীয় বিভিন্ন তথ্যমূলক পোস্ট, ফ্রি অনলাইন ক্লাস, সাবজেক্ট রিভিউ, মোটিভেশনাল ভিডিও ও স্কিল ডেভেলপমেন্ট সংক্রান্ত তথ্য ও ভিডিও দিয়ে শিক্ষার্থীদের সহযোগিতা করে যাচ্ছে।


আরও খবর