হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

জাপানে ৪ জনকে হত্যার পর যুবক গ্রেপ্তার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-05-2023 12:19:00 pm

জাপানের নাগানো প্রদেশে এক রাজনীতিবিদের ছেলের গুলি ও ছুরিকাঘাতে ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন মাসানোরি আওকিকে (৩১) গ্রেপ্তার করা হয়েছে। রয়টার্স


স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে নাগানো প্রদেশে ওই যুবক প্রথমে এক নারীকে ছুরিকাঘাত এবং দুই পুলিশ কর্মীকে গুলি করে হত্যা করেন। পরে আরেকজনের মৃত্যুর খবর আসে।


জাপানি বার্তা সংস্থা কিয়োদোর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নারীকে ধাওয়া করে ছুরিকাঘাত করা হয়েছে বলে ফোন পায় পুলিশ। হামলাকারী প্রায় ১ ফুট লম্বা ব্লেড দিয়ে হামলা চালিয়েছিল। তার উদ্দেশ্য পরিষ্কার নয়। এরপর পুলিশ গেলে কর্মকর্তাদের ওপর গুলি চালান মাসানোরি আওকি নামের ওই যুবক।


জাপানি স্থানীয় সংবাদমাধ্যম বলছে, আওকি নাকানো শহরের একটি আবাসিক এলাকায় পরিবারের সঙ্গে থাকেন। তার বাবা মাসামিচি আওকি নাকানো সিটি অ্যাসেম্বলির স্পিকার। পরে আওকি বাড়ি থেকে বের হলে তাকে আটক করা হয়।


প্রসঙ্গত, বন্দুক কেনার জন্য জাপানের মানুষকে শারীরিক ও মানসিক পরীক্ষা দিতে হয়। দেশটিতে শটগান ও এয়ার রাইফেল ব্যবহারের অনুমতি দেওয়া হয়।

আরও খবর