ঝিনাইগাতীতে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত পাটকেলঘাটা থানাকে উপজেলায় উন্নীতকরণের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত অনার্স কোর্স থেকে বাংলা ও ইতিহাস বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে নিখোঁজ শিশু রাইশা মনির" ৪৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার বরিশালে বিপুল পরিমাণে গাজা উদ্ধার, পলাতক ২ ঈশ্বরগঞ্জে একরাতে সাতটি গরু চুরি সানন্দবাড়ী বাজারে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং এর গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে পৃথক অভিযানে গ্রেফতার - ২ দেবহাটায় র‌্যাবের অভিযানে ২৫৪ বোতল ফেনসিডিল জব্দ, আটক ১ বিজিবির অভিযানে ফেনসিডিল-কোডিনসহ মালামাল আটক আক্কেলপুরে একই দিনে পৃথক স্থান থেকে দুই নারীসহ ৩ জনের লাশ উদ্ধার. আশাশুনিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্র্যাকের র‌্যালি আলোচনা সভা ও বৃক্ষ রোপন ভূমির সেবা ক্ষেত্রে কোন অনিয়ম বরদাশত করা হবে না -ডিসি ড. জি. এম সরফরাজ বানিয়াচংয়ে গ্রাম আদালতের সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা ক্ষেতলালে গ্রাম আদালত সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত সৈয়দ হারুন এমজেএফ বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন লালপুরের পদ্মার চড়ে স্পিডবোটে মিলল গুলিবিদ্ধ মরদেহ ঋণের চাপ সইতে না পেরে যশোরে যুবকের আত্মহনন কলারোয়ায় সরকারি সম্পত্তি দখল বকশীগঞ্জের দিগলাকোনায় কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আলোক কোরে-২ প্রকল্পের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

বুধবার থেকে রাতেও চলবে মেট্রো

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-05-2023 02:50:51 pm


রাজধানীতে মেট্রো ট্রেন চলাচলের সময় বাড়ল। এত দিন উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মোট ৯টি স্টেশনে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেট্রো চলাচল করছে। যদিও শুরুতে এই পথে ট্রেন চলত দুপুর ১২টা পর্যন্ত। বুধবার (৩১ মে) থেকে রাত ৮টা পর্যন্ত চালানো হবে মেট্রো ট্রেন। মূলত পর্যায়ক্রমে মেট্রো ট্রেন চলাচলের সময় বাড়ানো হচ্ছে। আগামী জুলাইয়ে রাত ১২টা পর্যন্ত মেট্রো চালানোর পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনা বাস্তবায়নে ধাপে ধাপে ট্রেন পরিচালনার সময় বাড়ানো হচ্ছে।


মেট্রো রেল পরিচালনাকারী সরকারি প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক এ তথ্য জানান। ডিএমটিসিএলের কর্মপরিকল্পনা অনুযায়ী, সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ‘পিক আওয়ার’ হিসেবে বিবেচনা করে ১০ মিনিট পর পর দুই প্রান্তের স্টেশন থেকে ট্রেন ছেড়ে যাবে। সে ক্ষেত্রে স্বাভাবিকভাবেই মাঝের স্টেশনগুলোতে ১০ মিনিট পর পর যাত্রীদের জন্য ট্রেন হাজির হবে। আবার সকাল ১১টা এক মিনিট থেকে ১৫ মিনিটের ব্যবধানে মেট্রো ছাড়বে বিকেল ৩টা পর্যন্ত। পরবর্তী তিন ঘণ্টা আবারও ১০ মিনিট পর পর স্টেশন ছাড়বে মেট্রো। সন্ধ্যা ৬টা এক মিনিট থেকে ‘নন-পিক আওয়ার’ ধরে ১৫ মিনিট পর পর মেট্রো চলবে রাত ৮টা পর্যন্ত। এদিকে বর্তমানে মেট্রোর সাপ্তাহিক ছুটি মঙ্গলবার হলেও নিয়মিত রক্ষণাবেক্ষণ ও আনুষঙ্গিক কার্যক্রমের জন্য শুক্রবার বন্ধ থাকবে। যদিও শুক্রবার উৎসুক যাত্রী চাপ মেট্রোতে বেশি থাকলেও প্রকৃত যাত্রী থাকে না। মেট্রোতে দর্শনার্থীর চেয়ে এখন যাত্রী বাড়তে শুরু করেছে। তাই যাত্রীর সুবিধা বিবেচনা করে অফিস বন্ধের দিন শুক্রবার বন্ধ থাকবে মেট্রো ট্রেন চলাচল।

Tag
আরও খবর