আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে রাসায়নিক স্প্রে করে আশফল বাগান নষ্টের অভিযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা বানিয়াচংয়ে দায়িত্ব নিয়ে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব, অর্ধশতাধিক আহত খড় শুকানোকে কেন্দ্র করে হামলা, গৃহবধূর মৃত্যু শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার৭ সদস্যের এ্যাডহক কমিটির অনুমোদন আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আহমদ আলী সরদারের ইন্তেকাল হত্যা না আত্মহত্যা, ধোঁয়াশায় পরিবার শাশুড়িকে কুপিয়ে হত্যার চেষ্টার আসামি দেড় মাসেও গ্রেপ্তার হয়নি কচুয়ায় মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে কন্যা শিশুর লাশ উত্তোলন আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি অনুমোদন ★নাভিদ সভাপতি, সাইফুল সম্পাদক মাদারীপুরের ডাসারে মাদকসহ ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মোট ৪ জন আসামিকে গ্রেফতার করে,ডাসার থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা শৈলকুপায় কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনে কলেজছাত্রী ফারজানার নির্মম মৃত্যু: পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ, বিচারের দাবিতে ক্ষোভ লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার হাতিয়ায় এনসিপি নেতার বিরুদ্ধে সরকারি জায়গার তেলের পাম্প স্থাপন, গাছ কাটা ও মালামাল বিক্রির অভিযোগ

লালপুরে বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে বিদেশী ফল আঙুর

নাটোরের লালপুরে প্রথম বারের মতো পরীক্ষামূলক ভাবে চাষ হয়েছে বিদেশী ফল আঙুর। ইতোমধ্যে বাগানে থোকায় থোকায় ঝুলছে কাঙ্খিত সুমিষ্ট আঙুর। সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে আঙ্গুরের ছড়া। এই আঙুরের বাগান দেখা যায় নাটোরের লালপুর উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের নাগশোষা গ্রামের তরুণ উদ্যোক্তা মিন্টুর বাড়ির আঙিনায়। জানা যায় শখের বশে গত বছর পরীক্ষামূলকভাবে দেশের বিভিন্ন জেলা থেকে কয়েকটি জাত সংগ্রহ করে বাড়ির আঙিনায় আঙুর চারা রোপণ করেন। এ বছর পুরো মাচায় থোকায় থোকায় ঝুলছে কাঁচা পাকা আঙুর। দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও সুমিষ্ট। বাগানজুড়ে সারি সারি গাছ, গাছের মাচায় থোকায় থোকায় ঝুলে আছে বিদেশি আঙুর। দেখলে মনে হবে যেন দেশের মাটিতে নয়, বিদেশে আঙুর চাষের দৃশ্য। বুধবার (১৩মে) সরেজমিনে উপজেলার নাগশোষা গ্রামে গিয়ে দেখা যায় আঙুর বাগান পরিচর্যা করছেন মিন্টু ও তার ছেলে, তার বাগানে বর্তমানে গ্রীণ লং, অস্ট্রেলিয়ান কিং, ব্লাক রুবি, ডিকসন, আমেরিকান রিলায়েন্স, সুপার নোভা, রাশিয়ান বাইপুনুর, সহ ৮টি বিদেশি জাতের প্রায় ১৫টি গাছ রয়েছে। মিন্টু জানান, পেশায় রাজমিস্ত্রি হলেও ইউটিউবে ভিডিও দেখে আঙুর চাষে উদ্বুদ্ধ হন তিনি, পরে ২০২৪ সালের মার্চ মাসে কুড়িগ্রাম নিলফামারী সহ কয়েকটি জেলা থেকে কুরিয়ারের মাধ্যমে চারা সংগ্রহ করে রোপন করেন। দীর্ঘ ১১ মাস পরিচর্যার পর প্রতিটি গাছে থোকায় থোকায় ধরেছে আঙুর। বিদেশি জাতের এই আঙুর বাগান দেখতে প্রতিদিন তার বাড়িতে ছুটে আসছেন অনেকে। মিন্টু বলেন প্রথমবার ফলন দেখে আমি মুগ্ধ হয়েছি। প্রতিদিনই আঙুর দেখতে ছুটে আসেন অনেকে। খেয়েও প্রশংসা করেছেন। যে কারণে আমি এই প্রথম পরীক্ষামূলক চাষে সফল হয়ে বাণিজ্যিকভাবে আঙুর চাষের চিন্তা করছি। তিনি আরও বলেন, সরকারিভাবে প্রশিক্ষণ ও প্রণোদনা পেলে এ উপজেলায় আঙ্গুর চাষের বিস্তার ঘটানোর পাশাপাশি জনগণের পুষ্টি ও উচ্চ মূল্যের ফলের চাহিদা মিটানো সম্ভব। এ আঙুর চাষে তেমন কোনো বিষ বা কীটনাশক প্রয়োগ করতে হয় না। শুধু মাটিতে জৈব সার ও পানি লাগে। খুব অল্প খরচ ও পরিচর্যায় আঙুর চাষ করা যায়। গাছ রোপনের পর দীর্ঘদিন ফলন পাওয়া যায়। একটি গাছে বছরে ৩ বার আঙুর ধরে। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার প্রীতম কুমার হোড় বলেন তরুণ উদ্যোক্তা মিন্টু পরীক্ষামূলকভাবে বিদেশি জাতের আঙুর চাষ করছেন, আশানুরূপ উৎপাদন হলে বাণিজ্যিকভাবে আঙুর চাষের ক্ষেত্রে কৃষি বিভাগ সবসময় তাকে কারিগরি ও প্রযুক্তিগত নির্দেশনা এবং পরামর্শ প্রদান করবে।
আরও খবর