চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ নরসিংদী পলাশে অবৈধভাবে মওজুদ কৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা পদ্মা ভাঙে, চর জাগে—তবু থামে না পদ্মার পারের মানুষের জীবনসংগ্রাম বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই--শিক্ষামন্ত্রী বানিয়াচংয়ে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা আসলেন জয় করলেন চলে গেলেন ইউএনও মাহামুদুল হাসান জয়পুরহাটে জামায়াত নেতা প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন এসআই কামাল হোসেনের বিরুদ্ধে আসামিদের রক্ষায় বাদীকে মামলায় হয়রানির করায় এসপির কাছে অভিযোগ অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা

কম্বাইন্ড ডিগ্রি বাতিলের দাবিতে বাকৃবিতে পশুপালন অনুষদের বিক্ষোভ

দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে ‌'বিএসসি ভেটেরিনারি সায়েন্স এন্ড এনিম্যাল হাজবেন্ড্রি' নামের কম্বাইন্ড ডিগ্রি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি ) পশুপালন অনুষদের শিক্ষার্থীরা। কম্বাইন্ড ডিগ্রি চায় না ওই অনুষদের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, কম্বাইন্ড ডিগ্রির ফলে পশুসম্পদ সেক্টরটির অগ্রযাত্রা ব্যহত হচ্ছে।


সোমবার (৫সেপ্টেম্বর ) দুপুরে বাকৃবি পশুপালন ছাত্র সমিতির আয়োজনে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি পশুপালন অনুষদের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন অনুষদের করিডোর প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।




মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় , খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে 'বিএসসি ভেটেরিনারি সায়েন্স এন্ড এনিম্যাল হাজবেন্ড্রি' নামের তথাকথিত কম্বাইন্ড ডিগ্রি প্রদান করা হচ্ছে। অপরদিকে বাকৃবি ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শুধু পশুপালন ডিগ্রিতে প্রাণির উৎপাদন সম্পর্কিত কোর্সে শতকরা যথাক্রমে ৭৬ দশমিক ৫৬ শতাংশ ও ৭১ দশমিক ৮ শতাংশ ক্রেডিট হারে পড়াশোনা করানো হয়ে থাকে। অন্যদিকে কম্বাইন্ড কোর্সে প্রাণি উৎপাদন সম্পর্কিত ক্রেডিটের হার মাত্র ৩০ দশমিক ৩২ শতাংশ। 

এসময় বক্তরা আরও বলেন, পশুপালন ও ভেটেরিনারির ডিগ্রি একত্রে করে যে কম্বাইন্ড ডিগ্রি দেওয়া হয় তার সাথে শুধুমাত্র ভেটেরিনারি অনুষদের কোর্স কারিকুলাম ও সিলেবাস পর্যালোচনা করলে দেখা যায় যে, উভয় কোর্স থেকে মূলত পশু চিকিৎসা নিয়ে জ্ঞানার্জন করে থাকে। পশুপালন নিয়ে তারা সাপ্লিমেন্টারি কোর্স হিসেবে অতি সামান্য পড়াশোনা করে থাকে। এ দেশে পোল্ট্রি খাতে বিশেষত ডিম ও ব্রয়লার উৎপাদনে আজ যে বিপ্লব সংঘটিত হয়েছে তা পশুপালন গ্রাজুয়েটদেরই অবদান। এদেশে বিপুল জনগোষ্ঠির প্রাণিজ আমিষের চাহিদা মেটানোর জন্য এবং বর্তমান সরকারের ঘোষিত 'ভিশন-২০৪১' এবং জাতিসংঘ কর্তৃক ঘোষিত এসডিজি বাস্তবায়নে পশুপালন গ্রাজুয়েটদের ভূমিকা অগ্রগণ্য।

পশুপালন ছাত্রসমিতির সহ-সভাপতি মো. রেজওয়ান উল আমিন বলেন, একই রকম কোর্স কারিকুলাম পড়ে একটা ডিগ্রির নাম কম্বাইন্ড ডিগ্রি আরেকটা ডিভিএম ডিগ্রি। আসলে দুইটা ডিগ্রি আলাদা কিছু নয় বরং দুইটাই ডিভিএম ডিগ্রি। সুতরাং লাইফস্টোকে উন্নতির পথ সুগম করতে অতি দ্রুত তথাকথিত কম্বাইন্ড ডিগ্রি বন্ধ করা হোক পাশাপাশি প্রাণির উৎপাদনের জন্য জন্য পশুপালন ডিগ্রি আর ট্রিটমেন্টের জন্য ডিভিএম ডিগ্রি দেওয়া হোক।'
আরও খবর



deshchitro-69e22bf75485f-170426064751.webp
ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন

২ ঘন্টা ২২ মিনিট আগে