এসআই কামাল হোসেনের বিরুদ্ধে আসামিদের রক্ষায় বাদীকে মামলায় হয়রানির করায় এসপির কাছে অভিযোগ অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা কচুয়ায় শিক্ষামন্ত্রীর নির্দেশে খাজনা ও পরিবহন টোল আদায় বন্ধ! স্বস্তিতে ফিরেছে জনজীবন মিরসরাইয়ে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবচরের প্রবাসীর ইসলামপুরে জ্বালানি ব্যবস্থাপনা আলোচনা সভা অনুষ্ঠিত সাপাহার চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ নবীন বরণ অনুষ্ঠানে 'এমপি' মোস্তাফিজুর রহমান জনতা আদর্শ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া মাহফিল ববি ক্রিকেট ক্লাবের সভাপতি সিফাত, সাধারণ সম্পাদক ইনজামামুল আশাশুনিতে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা চিলমারীতে "বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠিত" হয়েছে। নড়িয়ায় ২ টাকায় নদী পারাপার : ইজারামুক্ত খেয়াঘাট চালু, জনমনে স্বস্তি শ্রীমঙ্গলে ওয়ার্ড বিএনপি নেতা আলতাফুর রহমানকে বিএনপির আহবায়ক কমিটিসহ দলীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি, স্থায়ী সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা যশোরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে ডা. রাফসানের মামলা: বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করলো পুলিশ সদস্য রায়পুর জনস্বাস্থ্য বিভাগের উপ-প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ বৃষ্টির জলে ভিজছে শরীর, তেলের জন্য অপেক্ষা ঝিনাইগাতীতে কারিতাসের উদ্যোগে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

যশোরের অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  বৃহস্পতিবার দুপুরে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ধুলগ্রামে চন্দনগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ইউসুফ হাওলাদারের বাঁশবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নুরুজ্জামান।

এলাকাবাসী জানায়, মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত ওই নারীকে কয়েকদিন ধরে ধুলগ্রাম এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গেছে। ঘটনার দিন সকালে চন্দনগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাঁশবাগানেও তাকে দেখা যায়। কিন্তু কখন কীভাবে গলায় ফাঁস লাগিয়ে ‘আত্মহত্যার ঘটনা ঘটেছে তা নিশ্চিত করে বলা সম্ভব নয়।

স্থানীয় ইউপি সদস্য ও ধুলগ্রামের বাসিন্দা বাবুল সরদার জানান, সকাল ১০টার দিকে প্রতিবেশী ইউসুফের বাঁশবাগানে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁ-স দেওয়া অবস্থায় এক নারীর লাশ দেখে পুলিশে খবর দেওয়া হয়। দুপুরের দিকে আমতলা ক্যাম্পের পুলিশ লাশটি উদ্ধার করে।

এ ব্যাপারে অভয়নগর থানার ওসি এসএম নুরুজ্জামান বলেন, গলায় ফাঁস দেওয়া অবস্থায় বাঁশবাগান থেকে আনুমানিক ৩৫ বছর বয়সি অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। শুনেছি, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহ রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ যশোর মর্গে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর