পাংশায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদ- স্বামীর বাসায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার লোহাগাড়ায় পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের প্রতিবাদ নওগাঁয় পুলিশ সুপার এর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের ১৪০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ী আটক। চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে, নিখোঁজ রাইশা মনি ‎সুন্দরবনে ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ: নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা শ্যামনগরে খেলতে গিয়ে শিশুর মৃত্যু ইসলামপুরে ফেসবুকে সমাবেশের ভিডিও : যুবলীগ কর্মী আটক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক হলেন যশোরের শান্তনু ইসলাম সুমিত লাখাইয়ে সংঘর্ষ পরবর্তী মামলা আতংকে ধান,চালসহ গৃহস্থালি সামগ্রী সরিয়ে নিচ্ছে প্রতিপক্ষ। সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

প্রাথমিকের মনিটরিং রিপোর্ট নিয়ে নতুন নির্দেশনা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 31-05-2023 11:37:14 pm

◾ অনলাইন ডেস্ক : প্রাথমিক স্কুলের মনিটরিং রিপোর্ট হোয়াটসঅ্যাপে পাঠানোর নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। সম্প্রতি প্রকাশিত ডিপিইর পরিবীক্ষণ ও মূল্যায়ন ইউনিট থেকে পাঠানো এক চিঠিতে দেশের সব বিভাগীয় কার্যালয়, জেলা ও উপজেলা অফিস এবং পিটিআই সুপারিনটেনডেন্টদের এ নির্দেশনা দেয়া হয়েছে।


চিঠিতে বলা হয়েছে, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে প্রমাণ অনুযায়ী বিদ্যালয়ে পরিবীক্ষণ জোরদার করতে কাজ করছে ডিপিই। সে প্রেক্ষিতে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) এর লক্ষ্য অনুযায়ী প্রতিটি শিশুর মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে বিদ্যালয় পর্যায়ে পরিবীক্ষণ গুরুত্বপূর্ণ।


পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ নিয়মিত সরকারি প্রাথমিক বিদ্যালয় ই-মনিটরিং কার্যক্রম পর্যবেক্ষণ করছে। তবে ই-মনিটরিং ড্যাশবোর্ড পর্যালোচনান্তে প্রতীয়মান হয়ে মাঠ পর্যায়ে অনেক কর্মকর্তার প্রমাপ অর্জিত হচ্ছে না এবং বিদ্যালয় উন্নয়নের জন্য পরিবীক্ষণ পরবর্তী নির্দেশনার যথাযথ পদক্ষেপ নেয়া হচ্ছে না। যা গুণগত পাঠদান প্রক্রিয়ায় প্রভাব ফেলছে।


মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে পরিবীক্ষণ কার্যক্রম জোরদার করণের জন্য বিভাগীয় উপপরিচালক এবং জেলা/উপজেলা পর্যায়ের সব কর্মকর্তাদের নিম্ন বর্ণিত নির্দেশনা অনুসরণের জন্য অনুরোধ করা হলো।


বিভাগীয় উপপরিচালকরা প্রতিমাসের ৫ তারিখের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং পিটিআই সুপারিনটেনডেন্টগণের বিদ্যালয় পরিবীক্ষণ মূল্যায়ন পূর্বক প্রতিবেদন পরিচালক, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ বরাবর ই-মেইলে পাঠিয়ে নিশ্চিত করতে হবে।


প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক বিদ্যালয়ে যথাসময়ে আগমন প্রস্থানসহ গুণগত শ্রেণি পাঠদান কার্যক্রম নিশ্চিতকরণের জন্য নিম্নোক্ত প্রমাণ অনুযায়ী হোয়াটসঅ্যাপ পরিবীক্ষণ নিশ্চিত করতে হবে।


উপ-পরিচালক সপ্তাহে ১টি বিদ্যালয় এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও পিটিআই সুপারিনটেনডেন্ট- সপ্তাহে ২টি বিদ্যালয়, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও সহকারী পিটিআই সুপারিনটেনডেন্ট সপ্তাহে ৩টি বিদ্যালয়,‌ উপজেলা/থানা শিক্ষা অফিসার ও ইউআরসি ইন্সট্রাক্টর সপ্তাহে ৫টি বিদ্যালয় পরিদর্শন করবেন।


ই-মনিটরিং এবং হোয়াটসঅ্যাপে প্রাপ্ত পরিবীক্ষণ ফলাফল/ গৃহীত পদক্ষেপ প্রতিমাসে প্রতিবেদন আকারে ৫ তারিখের মধ্যে পরিচালক, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ বরাবরে পাঠাতে হবে।

আরও খবর



6a0625c810b49-150526014304.webp
দেশের ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

২৪ দিন ১৩ ঘন্টা ৮ মিনিট আগে