আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

করোনাকালীন ৩৬০ দিন মেয়াদি রেপো কার্যক্রম বাতিল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-09-2022 02:10:43 am

ফাইল ছবি

◾ নিউজ ডেস্ক


করোনা মোকাবিলায় প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে ৩৬০ দিন মেয়াদি বিশেষ রেপো (পুনঃক্রয় চুক্তি) চালু করেছিল বাংলাদেশ ব্যাংক। বর্তমানে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবং ৩৬০ দিন মেয়াদি বিশেষ রেপোর কোনো চাহিদা না থাকায় কার্যক্রমটি বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক।


গতকাল মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এ কার্যক্রম বাতিল করে একটি নির্দেশনা দিয়েছে। যে নির্দেশনা দেশের সকল তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।


এ ব্যবস্থায় সংবিধিবদ্ধ জমা হারের (এসএলআর) অতিরিক্ত ট্রেজারি বিল ও বন্ড বাংলাদেশ ব্যাংকে জামানত রেখে ৩৬০ দিনের জন্য তহবিল নিতে পারত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো‌। এর মাধ্যমে প্রথমবারের মতো দীর্ঘমেয়াদি তারল্য সুবিধা চালু হয়েছিল।


কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, ‘করোনাভাইরাস অতিমারির বিরূপ প্রভাব মোকাবিলায় সরকার ও বাংলাদেশ ব্যাংক কর্তৃক ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে ৩৬০ দিন মেয়াদি বিশেষ রেপো সুবিধা প্রচল করা হয়। বর্তমানে কোভিড পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবং ৩৬০ দিন মেয়াদি বিশেষ রেপোর কোনো চাহিদা পরিলক্ষিত না হওয়ায় নির্দেশনাটি বাতিল করা হলো--যা এখন থেকে কার্যকর হবে।’


বর্তমানে ব্যাংকব্যবস্থায় ওভারনাইট বা ১ দিন, ৭ দিন, ১৪ দিন ও ২৮ দিন মেয়াদি রেপো রয়েছে। এসব রেপোর ক্ষেত্রে ট্রেজারি বিল ও বন্ড কেন্দ্রীয় ব্যাংকের কাছে বিক্রি করে টাকা ধার নিতে পারে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। কিন্তু বিশেষ ওই রেপোর (এখন থেকে বাতিল হওয়া) আওতায় ট্রেজারি বিল ও বন্ড বন্ধক রেখেই তহবিল নিতে পারত। এরপর এ তহবিল প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ ব্যবসায়ীদের চলতি মূলধন হিসেবে বিতরণ করার ব্যবস্থা ছিল।


আরও খবর