দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। এখন রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ হাজার ৫৩৯ দশমিক ০৮ মিলিয়ন মার্কিন ডলার বা ৩৪ দশমিক ৫৩ বিলিয়ন ডলার।
শুক্রবার (২২ মে) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যে দেখা যায়, ২১ মে পর্যন্ত মোট রিজার্ভ বা গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ হাজার ৫৩৯ দশমিক ০৮ মিলিয়ন ডলার।
অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি অনুযায়ী বিপিএম-৬ মানে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৯ হাজার ৮৭৯ দশমিক ৫০ মিলিয়ন ডলার।
এর আগে ২০ মে পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩৪ হাজার ৩৭৬ দশমিক ৫৩ মিলিয়ন ডলার। ওই সময়ে বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৯ হাজার ৭১৯ দশমিক ৪৪ মিলিয়ন ডলার।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিলে প্রকৃত বা নিট রিজার্ভের হিসাব পাওয়া যায়।
৯ ঘন্টা ৭ মিনিট আগে
১ দিন ১৭ ঘন্টা ১০ মিনিট আগে
৩ দিন ৬ ঘন্টা ৫১ মিনিট আগে
১৪ দিন ৬ ঘন্টা ৬ মিনিট আগে
১৫ দিন ১১ ঘন্টা ১৭ মিনিট আগে
১৫ দিন ২০ ঘন্টা ৮ মিনিট আগে
১৭ দিন ১২ ঘন্টা ২৭ মিনিট আগে
১৮ দিন ৪ ঘন্টা ৩৭ মিনিট আগে