মে মাসে সড়কে প্রাণ গেছে ৬২২ জনের ভয়ের রাষ্ট্রে আমরা: জনগণের নিরাপত্তা কোথায় মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎ কালিগঞ্জে শিশু নির্যাতনচেষ্টার মামলায় যুবক আটক সেনবাগে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত লোহাগাড়ায় থামছে না পাহাড় ও মাটি কাটা: প্রকৃতির বিরুদ্ধে এক নীরব যুদ্ধ লালপুরে ভুটভুটির ধাক্কায় অটো ভ্যান চালকের মৃত্যু রামিসা ধর্ষণ মামলার রায় হতে পারে অনুকরণীয় শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ-সহাকরী অধ্যাপকের মারামারি, ভিডিও ভাইরাল কাঁচামাটিয়া নদী রক্ষায় সরকারের পাশাপাশি জনগণেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন - এমপি মাজেদ প্রধানমন্ত্রী নিরলসভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন : এমপি সুলতান মাহমুদ বাবু ক্ষেতলালে জমে উঠেছে দুইশো বছরের পুরনো ঘুড়ির মেলা; চলবে দুইটি ব্যাপী ‎সুন্দরবনের নিরাপত্তা ও মোংলা বন্দর সুরক্ষায় কোস্ট গার্ডের কঠোর অবস্থান: জয়মনির ঘোল হামলায় তোলপাড় ‎ আশাশুনিতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত ইরানে যুক্তরাষ্ট্রের হামলা বন্ধে ‘হতবাক’ নেতানিয়াহু সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে --পুতুল মধুপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত বামনডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে ‘বামনডাঙ্গা যুব সমাজ উন্নয়ন প্লাটফর্ম’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর হবে, অচিরেই খুলছে ট্যুরিস্ট ভিসা: নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

মুন্সিগঞ্জে বৃষ্টি, জনজীবনে ফিরছে একটু হলেও স্বস্তি


মুন্সিগঞ্জ জেলার আজকের তাপমাত্রা ৩৪.০২ ডিগ্রী সেলসিয়াস । দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে স্থানভেদে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে জেলার বিভিন্ন স্থানে, আর এতে জনজীবনে ফিরছে একটু হলেও স্বস্তি । তাপমাত্রাও কমেছে খানিকটা ।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট তীব্র তাপদাহ ও অনাবৃষ্টির কারনে মানুষ, পশুপাখি, বৃক্ষ ও তরুলতা সব কিছুই যেন হাঁপিয়ে উঠেছে । এক চিলতে বৃষ্টির জন্য সর্বত্রই তীব্র হাহাকার বিরাজমান । খরতাপে শুকিয়ে গেছে বেশিরভাগ খাল ও পুকুরের পানি । প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন । সৃষ্টিকর্তার নিকট বৃষ্টির জন্য সারা দেশের মতো মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকার মানুষ আদায় করছে বিশেষ নামায সালাতুল ইসতিসকা । ঠিক সেই সময়ে এক পশলা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও যেন সৃষ্টিকর্তার কৃপা হয়ে ঝরছে মুন্সীগঞ্জের কাঠফাঁটা উষ্ণ ভূমিতে । তাই প্রচন্ড গরমে খেটে খাওয়া শ্রীনগরের দিনমজুর রইস উদ্দিনের মতো এ এলাকার সমস্ত মানুষজনও সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছেন ‌।

প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় রোদ ও বৃষ্টির বিকল্প নেই ।  কিন্তু অনেকদিন ধরেই বৃষ্টির দেখা মেলেনি, তাপমাত্রার পারদ ৪২ ডিগ্রী অতিক্রম করছে কোথাও কোথাও । মেঘহীন  আকাশের পাশাপাশি বাতাসেও কমেছে আদ্রর্তা । এতে আরও বাড়ছে গরমের তীব্রতা এবং সেইসাথে যুক্ত হয়েছে ক্রমাগত লোডশেডিং । জরুরি প্রয়োজনে যারা বাইরে বের হচ্ছেন, তারাও পড়ছেন নানা বিপাকে । রোদ ও গরমের তীব্রতার সঙ্গে বাড়ছে নানা বয়সী মানুষের বিভিন্ন রোগ এবং স্বাস্থ্যঝুঁকি । চিকিৎসকগন তাই জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, হিটস্ট্রোক এড়াতে পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি ও প্রয়োজন অনুযায়ী খাবার স্যালাইন পান সহ নানা ধরণের পরামর্শ দিচ্ছেন ।

সারাদেশে বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর । দুই বিভাগের কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ । সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে । এতে কোনো কোনো অঞ্চল থেকে দূর হতে পারে তাপপ্রবাহ, গরম কমে ফিরতে পারে স্বস্তি ।






  

আরও খবর


6a2a9c8b51140-110626053123.webp
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১ দিন ২২ ঘন্টা ৩৯ মিনিট আগে