নাগেশ্বরীতে ইয়াবা সম্রাট শাহ-জালাল আটক - সার্বিক সহযোগিতায় বলদীটারি অপরাধ নির্মূল কমিটি সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে ৬৩ লক্ষ টাকার ২টি স্বর্ণের বারসহ নারী আটক উৎসবমুখর পরিবেশে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা সব ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ: তথ্য প্রতিমন্ত্রী কবে কমবে লোডশেডিং, যা জানা গেল এলডিসি উত্তরনে সময় চাইল বাংলাদেশ যশোরে শিবিরের বাছাইকৃত কর্মী সমাবেশ অনুষ্ঠিত আমরা ব্যর্থ হলে গভীর অন্ধকারে তলিয়ে যাবে বাংলাদেশ: আইনমন্ত্রী এনসিপিতে যোগ দিলেন ইসহাক, রনি ও কাফি সেন্ট মার্টিন নিয়ে আগের সিদ্ধান্তেই অটুট সরকার যশোর থেকে বিচার বিভাগ সংস্কারের হুঁশিয়ারি: ‘বিগত সরকারের প্রভাবে স্বকীয়তা হারিয়েছে সুপ্রিম কোর্ট’ পীরগাছায় জামায়াতের আরও দুটি ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা সাতক্ষীরায় বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ ১ মহিলা আটক আদমদীঘিতে পুকুর খনন করে মাটি বহন করায় ৭০ হাজার টাকা জরিমানা আন্তর্জাতিক বাজারে বেড়েছে তেলের দাম নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাপক পরিবর্তন সিটিজেন চার্টারে পূর্ণাঙ্গ সেবার নিশ্চয়তা ২৫ কুড়িগ্রাম-১ সংসদ সদস্যর তত্বাবধানে যশোর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি অসুস্থ: হাসপাতালে ভর্তি সাতক্ষীরা কালিগঞ্জে ৩৩৬০ কেজি রাসায়নিকযুক্ত আম জব্দ ২৩ এপ্রিল সাতক্ষীরার পারকুমিরা গণহত্যা দিবস শ্রীমঙ্গলে নির্ভীক সাংবাদিক এহসান এর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় জিডি

অপসারণের কারণ দর্শানোর নোটিশ : মেয়র আব্দুল কাদের সেখের দাবি, তাঁর রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংসের চাক্রান্ত চলছে

জামালপুরের ইসলামপুর পৌরসভার মেয়র পদ থেকে কেনো অপসারণ করা হবে মর্মে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার হয়েছে মেয়র মো. আব্দুল কাদের সেখকে।

গত বুধবার (৭ জুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রাণালয়ের পৌর-১ শাখার উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা যায়। তবে আব্দুল কাদের সেখের দাবি, 'তাঁর রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করার উদ্দেশ্যে দলের ভিতর থেকেই নানাবিধ অভিযোগ তোলে মেয়র পদ থেকে তাঁকে অপসারণের চাক্রান্ত চলছে।'

কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়, দায়িত্ব পালনকালে মেয়র আব্দুল কাদের সেখের বিরুদ্ধে স্বেচ্ছাচারি আচরণ, সরকারি গুদামে মালামাল লুট, আত্মসাৎ এবং দুর্নীতির অভিযোগ করে প্যানেল মেয়র দেলোয়ার হোসেন লেবুসহ ১০ কাউন্সিলর স্থানীয় সরকার মন্ত্রাণালয়ে আবেদন করেন। এতে মেয়র পদ থেকে আব্দুল কাদের সেখকে অনাস্থার প্রস্তাব দাখিল করেন তাঁরা। ওই অনাস্থার প্রস্তাবের বিষয়ে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করে সরেজমিন তদন্ত করা হয়েছে। প্রাপ্ত তদন্ত প্রতিবেদনে স্থানীয় সরকার (পৌরসভা) আইন- ২০০৯ এর বিধান লঙ্ঘন, ক্ষমতার অপব্যবহার করে সরকারি প্রতিষ্ঠানের সম্পত্তি দখল ও মালামাল সরিয়ে নেওয়া, সরকারি সম্পত্তিতে অবৈধভাবে মার্কেট প্রতিষ্ঠা করে ভাড়ার অর্থ আদায়ের মাধ্যমে অসদুপায়ে ব্যক্তিগত সুবিধা গ্রহণ এবং ঠিকাদার কর্তৃক নির্ধারিত কাজ সম্পন্ন করার আগেই চূড়ান্ত বিল প্রদানের অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে। এক্ষেত্রে স্থানীয় সরকার (পৌরসভা) আইন- ২০০৯ এর ধারা ৩২ (১) (খ) ও (ঘ) অনুযায়ী কোনো পৌরসভার মেয়র তাঁর নিজ পদ থেকে অপসারণযোগ্য হবেন, যদি পৌরসভা বা  রাষ্ট্রের হানিকর কোনো কার্যকলাপে জড়িত থাকেন অথবা অসদাচরণ বা ক্ষমতা অপব্যবহারের দায়ে দোষী সাবস্ত হন। সুতরাং মেয়র পদ থেকে কেনো অপসারণ করা হবে না, এই মর্মে আত্মপক্ষ সমর্থনে আগামী ১০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে মেয়র আব্দুল কাদের সেখকে।

উপজেলা যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক ও পৌর কাউন্সিলর মো. মোহন মিয়া বলেন, 'আব্দুল কাদের সেখ মেয়র পদে দায়িত্ব পাওয়ার পর থেকেই ক্ষমতা অপব্যবহার, সরকারি গুদামের মালামাল লুট, সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মাণ, এবং অর্থ আত্মসাৎ করায় ইসলামপুরে ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। একারণে আমরা ১১ কাউন্সিলর মিলে স্বাক্ষরিত গত বছরের ১৭ নভেম্বরে বিভাগীয় কমিশনার, ২৭ নভেম্বর জেলা প্রশাসক এবং ১৪ ডিসেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অনাস্থা প্রস্তাব দাখিল করি। আমরা কারোর রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংসের উদ্দেশ্যে ষড়যন্ত্র করছি না। বরং সরকারের ভাবমূর্তি রক্ষা করতেই আমাদের এই উদ্যোগ।'

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সম্পাদক ও টানা তিনবারের পৌর মেয়র অভিযুক্ত আব্দুল কাদের সেখ বলেন, 'কাউন্সিলরদের অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। আমি স্থানীয় আওয়ামী লীগের অপরাজনীতির শিকার হয়েছি। সামনে জাতীয় সংসদ নির্বাচন। আমি দলের মনোনয়ন প্রত্যাশী। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কাউন্সিলরদের দিয়ে দলের ভিতর থেকেই একটি পক্ষ ওঠে পরে লেগেছে। আমার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করার হীনউদ্দেশ্যে নানাবিধ অভিযোগ তোলে মেয়র পদ থেকে অপসারণের চাক্রান্ত চলছে। ষড়যন্ত্রকারীরা সফল হতে পারবে না। আমি বঙ্গবন্ধুর সৈনিক। আমার সঙ্গে জনগণ আছে।'

আরও খবর




69eb94443aef9-240426100316.webp
কবে কমবে লোডশেডিং, যা জানা গেল

১১ ঘন্টা ২৫ মিনিট আগে