পাংশায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদ- স্বামীর বাসায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার লোহাগাড়ায় পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের প্রতিবাদ নওগাঁয় পুলিশ সুপার এর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের ১৪০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ী আটক। চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে, নিখোঁজ রাইশা মনি ‎সুন্দরবনে ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ: নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা শ্যামনগরে খেলতে গিয়ে শিশুর মৃত্যু ইসলামপুরে ফেসবুকে সমাবেশের ভিডিও : যুবলীগ কর্মী আটক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক হলেন যশোরের শান্তনু ইসলাম সুমিত লাখাইয়ে সংঘর্ষ পরবর্তী মামলা আতংকে ধান,চালসহ গৃহস্থালি সামগ্রী সরিয়ে নিচ্ছে প্রতিপক্ষ। সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

দেবিদ্বার পৌর নির্বাচনে নৌকার প্রার্থী শামীম

দেবিদ্বার পৌর নির্বাচনে নৌকার প্রার্থী শামীম 

মো. ইসহাক খাঁন, দেবিদ্বার,(কুমিল্লা)

দীর্ঘ অপেক্ষার পর দেবিদ্বার পৌর নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নৌকা প্রতিক পেলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য প্রভাষক সাইফুল ইসলাম শামীম। শুক্রবার রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার ও সাংগঠনিক সম্পাদক দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ। এর আগে সন্ধ্যায় ৭টায় বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় দেবিদ্বারসহ নয়টি পৌরসভার দলীয় প্রার্থী চূড়ান্ত করে। এতে দেবিদ্বার পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রভাষক সাইফুল ইসলাম শামীমকে নৌকার দলীয় প্রতীকে মনোনয়ন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সাইফুল ইসলাম শামীমকে নৌকা প্রতিকে মনোনয়ন দেওয়ায় রাত সাড়ে ১১ টার দিকে দেবিদ্বার সদর এলাকায় একটি আনন্দ মিছিল বের হয়। আনন্দ মিছিলে শত শত নেতা কর্মী অংশ নেয়। এরআগে নৌকার দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন ৮ জন মনোনয়ন প্রত্যাশী। তাঁরা হলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কাশেম, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল কাশেম ওমানী, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ভিপি বাবুল হোসেন রাজু, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী কেফায়েত উল্লাহ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা প্রভাষক সাইফুল ইসলাম শামীম, আওয়ামী লীগ নেতা স্বপন মোল্লা, এম.এ কাইয়ুম ভূঁইয়া ও মোসলেহ উদ্দিন মানিক। প্রভাষক সাইফুল ইসলাম শামীম প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেনদলের সভানেত্রী আমার ওপর যে দায়িত্ব দিয়েছেন আমি চেষ্টা করব সে দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করতে। আমি আশা ও বিশ্বাস করি, সকল ভেদাভেদ ভুলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করতে সবাই ঐক্য হয়ে কাজ করবেন। এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার ও সাংগঠনিক সম্পাদক ও দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ বলেন, প্রভাষক সাইফুল ইসলাম শামীমসহ ৮ জনের একটি তালিকা মনোনয়ন বোর্ডে জমা হয়েছিল। দলীয় সভানেত্রী প্রভাষক সাইফুল ইসলাম শামীমকে যোগ্য মনে করে দলীয় প্রতিক নৌকা দিয়েছেন। আমরা নৌকার জন্যই কাজ করব। তফসিল অনুযায়ী নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামি ১৮ জুন এবং ইভিএমে আগামী ১৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৪টি ভোট কেন্দ্রে মোট ভোটার রয়েছে প্রায় ৪৪ হাজার।

আরও খবর