আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে রাসায়নিক স্প্রে করে আশফল বাগান নষ্টের অভিযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা বানিয়াচংয়ে দায়িত্ব নিয়ে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব, অর্ধশতাধিক আহত খড় শুকানোকে কেন্দ্র করে হামলা, গৃহবধূর মৃত্যু শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার৭ সদস্যের এ্যাডহক কমিটির অনুমোদন আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আহমদ আলী সরদারের ইন্তেকাল হত্যা না আত্মহত্যা, ধোঁয়াশায় পরিবার শাশুড়িকে কুপিয়ে হত্যার চেষ্টার আসামি দেড় মাসেও গ্রেপ্তার হয়নি কচুয়ায় মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে কন্যা শিশুর লাশ উত্তোলন আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি অনুমোদন ★নাভিদ সভাপতি, সাইফুল সম্পাদক মাদারীপুরের ডাসারে মাদকসহ ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মোট ৪ জন আসামিকে গ্রেফতার করে,ডাসার থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা শৈলকুপায় কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনে কলেজছাত্রী ফারজানার নির্মম মৃত্যু: পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ, বিচারের দাবিতে ক্ষোভ লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার হাতিয়ায় এনসিপি নেতার বিরুদ্ধে সরকারি জায়গার তেলের পাম্প স্থাপন, গাছ কাটা ও মালামাল বিক্রির অভিযোগ

নাটোর সদর হাসপাতালে শিশু চুরি, উদ্ধার কুষ্টিয়ায়: মূল অভিযুক্ত গ্রেপ্তার

নাটোর সদর হাসপাতাল থেকে চুরি হওয়া কন্যাশিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ জুন) সকাল ৮টায় কুষ্টিয়ার সদর উপজেলার বটতৈল ইউনিয়নের খাজানগর চাষী ক্লাব এলাকা থেকে উদ্ধার করা হয়। এসময় মুল অভিযুক্তকেও গ্রেপ্তার করা হয়েছে। 

এ খবর নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত জহুরুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৯ জুন) সকালে নাটোর সদর হাসপাতালে একদিন আগে ভূমিষ্ঠ শিশুটি তার দাদি খাইরুন নাহারের কোলে ছিল। পরে বেলা ১২টার দিকে নার্সের পোশাক পরিহিত এক নারী এসে ডাক্তার দেখানোর কথা বলে শিশুটিকে তার দাদির কোল থেকে নিয়ে যায়। পরে দীর্ঘসময় ওই নার্স ফিরে না আসায় স্বজনরা শিশুটির খোঁজ করতে থাকেন। পরবর্তীতে পুরো হাসপাতাল চত্বরে সেই নারীর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনার পরপরই সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে পুলিশের একাধিক টিম মাঠে নামে। টানা অভিযানে তথ্যপ্রযুক্তির সহায়তায় শিশুটিকে উদ্ধারসহ মুল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি সংঘবদ্ধ চোর চক্রের কাজ বলে জানা গেছে। অন্য অভিযুক্তদের ধরতেও পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

শিশুটির পিতা নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার খাজুরা মহিষডাঙ্গা গ্রামের বাসিন্দা মাহফুজুর রহমান। সদ্য ভূমিষ্ঠ কন্যাকে হারিয়ে পরিবারের সবাই পাগলপ্রায় হয়ে গিয়েছিলেন। সবার দোয়ায় ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তার হারানো মানিককে ফিরে পাওয়ায় খুঁশি তিনি।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত জহুরুল বলেন, মূলত এ অভিযানে নাটোর জেলা পুলিশের টিম কাজ করেছে। এই অভিযানে সহযোগিতা করেছে কুষ্টিয়া পুলিশের সদস্যরাও। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে

Tag
আরও খবর