প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা- ২০২৬ অনুষ্ঠিত গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন এক যুবক। হাউজবোটের ইঞ্জিনে পরে প্রাণ গেল আট বছরের নিঝুমের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জামায়াতের এমপিদের দিয়ে চৌদ্দগ্রাম উন্নয়ন হবে না সাতক্ষীরার তালায় ভারতীয় সীমান্ত পিলারসহ ৪ জন আটক পীরগাছা সদর ইউনিয়ন এনসিপির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ পীরগাছায় জমি মাপজোকের পর খুঁটি উপড়ে ফেলার অভিযোগ, সুষ্ঠু সমাধানের দাবি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা

এ অবস্থায় ম্যাচ বাঁচানো খুব কঠিন, মানছেন আফগান কোচ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-06-2023 03:31:28 pm

প্রথম দিন শেষে মজা করে বলেছিলেন, আমি তো চাই ১০ রানের মধ্যে বাংলাদেশের বাকি ৫ উইকেট পড়ে যাক। কাকতালীয়ভাবে আফগান কোচ জোনাথন ট্রটের সে রসিকতা ফলে গেছে। আজ বৃহস্পতিবার সকালে মাত্র ৯ রানে শেষ ৫ উইকেটের পতন ঘটেছে বাংলাদেশের।


কিন্তু দ্বিতীয় দিন আর অমন রসিকতাও করতে পারলেন না ট্রট। কী করে পারবেন? যত রসবোধই থাকুক না কেন, খেলার যে অবস্থা, তাতে নিজ দল আফগানিস্তানকে নিয়ে আশাবাদী হওয়ার আসলে কিছু নেই।


মিরপুর টেস্টে বাকি ৩ দিন। বাংলাদেশ এরই মধ্যে ৩৭০ রানে এগিয়ে। স্বাগতিকদের হাতে আছে ৯ উইকেট। এখান থেকে আফগানিস্তানের জেতার স্বপ্ন দেখা, এমনকি ম্যাচ বাঁচানোও কঠিন।


কী ভাবছে আফগানরা? কোচ জোনাথন ট্রটও মানছেন, এই ম্যাচ বাঁচানো কঠিন তাদের জন্য। ম্যাচ নিয়ে বলতে গিয়ে উইকেটের প্রসঙ্গও টেনে আনেন আফগান কোচ। তার ভাষায়, ‘পিচের যে অবস্থা, তাতে কাজটা সত্যিই খুব কঠিন।’


কথাবার্তায় মনে হলো সাবেক এ ইংলিশ জেতার কথা না ভেবে যতটা সম্ভব ভালো খেলে একটু সম্মানজনক অবস্থায় ম্যাচ শেষ করার কথা ভাবছেন। ট্রটের স্বীকারোক্তি, ‘পুরো ব্যাপারটা খুব কঠিন হয়ে গেছে।’


তৃতীয় দিন সকালের সেশনে তার দলের বোলিংটা খুব ভালো হওয়া উচিত বলে মনে হয় তার। তারপর ব্যাট হাতে অনেকদূর যেতে হবে।


এর বাইরে আফগান কোচ আরও একটি কথা বলেছেন, ‘আমরা ক্রিকেটে আগেও কিছু অভিনব ও নাটকীয় দৃশ্য দেখেছি। তবে এ টেস্টে আমাদের আমাদের রীতিমত অসাধ্য সাধন করতে হবে।’


শেরে বাংলার পিচ দেখে রীতিমত অবাক হয়েছেন ট্রট। তার কথা, ‘যদিও জানতাম এবারের পিচ হয়তো আগের মত স্পিন সহায় হবে না। তারপরও যে পিচে খেলা হচ্ছে, সেটা বাংলাদেশের চিরায়ত পিচ না। সাধারণত বাংলাদেশের উইকেট হয় স্পিন সহায়, বল ওঠানামা করে। এ উইকেট তেমন না।’

আরও খবর



6a088147b610d-160526083759.webp
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

২০ দিন ২৩ ঘন্টা ১৮ মিনিট আগে