আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

মিরাজের ফাইফারে ২৭ রানের লিড পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 10-05-2026 05:51:39 pm

মিরপুর টেস্টে প্রথম ইনিংসে পাকিস্তানকে পিছিয়ে রাখল বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশ সংগ্রহ করে ৪১৩ রান। জবাবে দ্বিতীয় দিনে পাকিস্তান ১ উইকেট হারিয়ে ২১০ রান তোলে।


এরপর কিছু সময় পাকিস্তান চাপের মুখে পড়লেও সালমান আলী আগা ও মোহাম্মদ রিজওয়ান দলকে লড়াইয়ে ফেরান। তাদের জুটিতে ম্যাচে লিড দেয়ার ইঙ্গিতও পাওয়া যায়। তবে শেষ পর্যন্ত সে প্রতিরোধ টিকেনি।


পাকিস্তান তাদের প্রথম ইনিংসে অলআউট হয় ৩৮৬ রানে। এতে বাংলাদেশ ২৭ রানের লিড পায়।


আগের দিনের ১ উইকেটে ১৭৯ রান নিয়ে ব্যাটিং শুরু করে পাকিস্তান। সেখান থেকে তারা পৌঁছায় ২১০ রানে। এসময়ে আজান আওয়াইস ১০৩ রান করে আউট হন।


এরপর দ্রুত ধস নামে পাকিস্তানের ইনিংসে। মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ আউট করেন শান মাসুদ, সৌদ শাকিল এবং আব্দুল্লাহ ফজলকে (৬০)। মাত্র ২৩০ রানের মধ্যে পাকিস্তান ৫ উইকেট হারিয়ে ফেলে।


পরে ষষ্ঠ উইকেটে ১১৯ রানের জুটি গড়েন সালমান আলী আগা ও মোহাম্মদ রিজওয়ান। তাইজুল ইসলাম রিজওয়ানকে আউট করলে ভাঙে সে জুটি। রিজওয়ান ৭৯ বলে ৫৯ রান করেন।


তারপর আর কোনো বড় জুটি গড়তে পারেনি পাকিস্তান। সালমান আলী আগা ৫৮ রানে আউট হন। নোমান আলি, শাহিন আফ্রিদি ও হাসান আলি কেউই রান করতে পারেননি। ফলে পাকিস্তান থেমে যায় ৩৮৬ রানে।


বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন মেহেদী হাসান মিরাজ। তিনি নেন ৫ উইকেট। তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম নেন ২টি করে উইকেট। একটি উইকেট পান নাহিদ রানা।

আরও খবর
6a2026fa3349e-030626070706.webp
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

২ দিন ৯ ঘন্টা ৪৮ মিনিট আগে




6a088147b610d-160526083759.webp
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

২০ দিন ৮ ঘন্টা ১৭ মিনিট আগে