দেশব্যাপী হাম-রুবেলার টিকাদান শুরু : লক্ষ্যমাত্রা ১ কোটি ৮০ লাখ শিশু সাতক্ষীরা সরকারি কলেজে সংরক্ষিত এলাকায় প্রবেশ নিয়ে প্রশ্ন শিক্ষা প্রতিষ্ঠানেও চলবে টিকাদান লালপুরে অবৈধ মাটি খননের অপরাধে দুই লক্ষ টাকা জরিমানা কচুয়ায় রাগদৈল ইমাম মেমোরিয়াল দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা প্রবাসীর ২০ লাখ টাকা নিয়ে পরকীয়া প্রেমিকের হাত ধরে স্ত্রী উধাও: নিখোঁজ ৮ বছরের শিশু সকাল ৯টার মধ্যে ৩ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস অদম্য ইচ্ছাশক্তির জোরেই মোহাম্মদ হোসাইন ও মঈনুদ্দীন আইনজীবী তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নুরুল আমিন এমপিকে সংবর্ধনা লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত

নোয়াখালীতে সাংবাদিক নাদিমকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ সমাবেশ

নোয়াখালীতে সাংবাদিক নাদিমকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ সমাবেশ


নোয়াখালীতে একাত্তর টিভির বকশিগঞ্জ সংবাদদাতা গোলাম রব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জুন) ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নোয়াখালী প্রেস ক্লাব প্রাঙ্গণে নোয়াখালীতে কর্মরত সাংগঠনিকদের আয়োজনে এ কর্মসূচি পালন হয়েছে।

 

প্রতিবাদ সমাবেশে একাত্তর টিভির নোয়াখালী প্রতিনিধি মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার, সাবেক সভাপতি আলমগীর ইউসুফ, সাবেক সহসভাপতি শাহ এমরান সুজন, সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, মানবজমিনের স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল, সময় টিভির স্টাফ রিপোর্টার সাইফুল্লাহ কামরুল, এনটিভির স্টাফ রিপোর্টার মাসুদ পারভেজ, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি আবু নাছের মঞ্জু, নোয়াখালীর টিভি সাংবাদিক ফোরামের সভাপতি তাজুল ইসলাম মানিক ভূঁইয়া, দৈনিক দিশারী সম্পাদক আকাশ মো. জসিম, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগ।

 

প্রতিবাদ সমাবেশে বক্তারা সাহসী সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে নৃশংস হত্যার প্রতিবাদ জানিয়ে বলেন, কী নিষ্ঠুর! একজন ইউপি চেয়ারম্যানের এত ক্ষমতা! তার অপকর্মের খবর প্রকাশ করায় নির্দয়ভাবে সাংবাদিককে পিটিয়ে মারা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এই হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার সম্পন্ন করে খুনীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে জেলা কর্মরত স্থানীয় পত্রিকার সম্পাদক, বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রিক মিডিয়া,অনলাইন মিডিয়ার শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। মানববন্ধনে সাংবাদিক সুরক্ষা নিশ্চিত করতে রাষ্ট্রের নীতি নির্ধারকদের প্রতি অনুরোধ জানান সবাই।

আরও খবর