শ্রীমঙ্গলে কাজী সমিতির কমিটি পুনর্গঠন, নাছির উদ্দিন সভাপতি ও শিহাব উদ্দিন সেক্রেটারি মনোনীত রায়পুরে মন্দির নির্মাণ নিয়ে হিন্দু ২ পক্ষের সংঘর্ষ ও মারামারি, আহত ২ দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে রংমিস্ত্রিকে অপহরণ ও নির্যাতন, চাঁদা দাবির অভিযোগ বিসিবি পরিচালক ও এজ গ্রুপ কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শ্রীমঙ্গলে আনন্দ মিছিল নোয়াখালী জেলার এসপি বদলি মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, রকমগঞ্জে লাশ নিয়ে বিক্ষোভ শ্রীবরদীতে কারিতাসের আয়োজনে পরিবেশ উন্নয়ন, সংরক্ষণ ও বৃক্ষরোপণ স্ট্যান্ডিং কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত এআই ভিডিও বানিয়ে অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি নোয়াখালীতে মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা সাড়ে ৮ বছরের প্রতীক্ষার অবসান: জাবিপ্রবির জন্য ১৫৭৩ কোটি টাকার বাজেট প্রস্তাব অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টাসহ অপপ্রচার করায় এমপি কন্যা বিনতীর খোলা চিঠি আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীকে বিমোহিত করে টাকা লোপাট "সরকারের অগ্রাধিকার প্রকল্প খাল খনন কর্মসূচী বাস্তবায়নের সজাগ থাকতে হবে " লাখাইয়ে মতবিনিময় সভায় জেলা প্রশাসক ডক্টর জিএম সরফরাজ। লাখাইয়ে গ্রাম আদালত ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রিন্সিপাল কাজী ফারুকী ইনস্টিটিউটে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে দুর্বৃত্তদের পরিকল্পিত হামলা: বনদস্যু দমনে অস্থিরতা তৈরির অপচেষ্টা পীরগাছায় মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের ৪ দিনব্যাপী উন্নত প্রশিক্ষণ সম্পন্ন শ্যামনগরের গাবুরাতে দুর্যোগে আগাম সতর্কতা ও উদ্ধার অভিযানের সরঞ্জামাদি বিতরণ প্রকাশ্য দিবালোকে বাংলা টিভির বেনাপোল প্রতিনিধিকে হত্যাচেষ্টা, সাংবাদিকদের তীব্র ক্ষোভ নতুন পে-স্কেলে থাকছে না আলাদা বরাদ্দ

নোয়াখালীর কবিরহাটে জাল টাকাসহ যুবক গ্রেফতার

নোয়াখালীর কবিরহাটে জাল টাকাসহ যুবক গ্রেফতার



নোয়াখালীর কবিরহাটে জাল টাকাসহ যুবক গ্রেফতার


রিপন মজুমদার বেগমগঞ্জ উপজেলা প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাট উপজেলা থেকে জাল টাকাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২৯ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।  


গ্রেফতার মো. শিহাব (২৯) মাদারীপুর জেলার শিবচর থানার উৎরাইল গ্রামের বাবুল ওরফে হাসেমের ছেলে।


রোববার (১৮ জুন) আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।  এর আগে,গতকাল শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার কবিরহাট পৌরসভার সাহাজিরহাট বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।  


এসব তথ্য নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম।  তিনি বলেন, গতকাল শনিবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কবিরহাট পৌরসভার ৭নং ওয়ার্ডের সাহাজিরহাট বাজারে টিপু স্টোরের মালিক সলিম উল্যাহকে এক ব্যক্তি জাল টাকা দিয়েছে খবর পায় পুলিশ। এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ আসামি শিহাবের দেহ তল্লাশী করে পরনের প্যান্টের পিছনে থাকা মানি ব্যাগের ভিতর থেকে ২০টি এক হাজার টাকার জাল নোট ও দোকানদার সলিম উল্যাকে দেওয়া ৯টি এক হাজার টাকার জাল নোটসহ মোট ঊনত্রিশ হাজার টাকার জাল নোটসহ তাকে গ্রেফতার করে।   


ওসি আরও জানায়, ওই সময় অজ্ঞাতনামা ২/৩ জন কৌশলে পালিয়ে যায়। আসামি আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন থানা এলাকার হাট বাজারে জনগণের কাছে জাল টাকা খাঁটি বলে ব্যবহার করে আসতেছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ডিএমপির যাত্রাবাড়ি থানায় মাদক মামলা সহ দুটি মামলা রয়েছে। জাল টাকা উদ্ধারের ঘটনায় কবিরহাট থানায় আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।  ওই মামলায় আসামিকে রোববার দুপুরের দিকে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

আরও খবর




deshchitro-6a2ae7f7eae5b-110626105311.webp
নোয়াখালী জেলার এসপি বদলি

৫ ঘন্টা ৫৮ মিনিট আগে