চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ নরসিংদী পলাশে অবৈধভাবে মওজুদ কৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা পদ্মা ভাঙে, চর জাগে—তবু থামে না পদ্মার পারের মানুষের জীবনসংগ্রাম বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই--শিক্ষামন্ত্রী বানিয়াচংয়ে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা আসলেন জয় করলেন চলে গেলেন ইউএনও মাহামুদুল হাসান জয়পুরহাটে জামায়াত নেতা প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন এসআই কামাল হোসেনের বিরুদ্ধে আসামিদের রক্ষায় বাদীকে মামলায় হয়রানির করায় এসপির কাছে অভিযোগ অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা

ভর্তিচ্ছুদের সার্বিক সহযোগীতায় বাকৃবি পরিবার

ভর্তিচ্ছুদের সহায়তায় কৃষি প্রকৌশল এবং প্রযুক্তি অনুষদ



বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ (বাকৃবি) ৮ টি কৃষি প্রধান বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা একযোগে শনিবার ১০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ টায়  অনুষ্ঠিত হবে।


শুক্রবার সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বাকৃবি ক্যাম্পাসে আসতে শুরু করেছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তা করার বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক সংগঠন স্টল তৈরি করেছে। এছাড়া বিভিন্ন বিভাগীয় ও জেলা সমিতি এবং অনুষদের পক্ষ থেকে স্টল বসানো হয়েছে। এসব সংগঠনের সদস্যরা পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিয়ে সহায়তা করে থাকে। শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা করার বিষয়ে বাকৃবি সব হল ও সংগঠনগুলো এগিয়ে আসছে।




বাকৃবি ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রক এবং ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. এরশাদুল হক বলেন, এবার ভর্তি পরীক্ষায় বাকৃবি কেন্দ্রে ১২৫০০ জন শিক্ষার্থী পরীক্ষা দিবে। শিক্ষার্থীদের সুবিধার জন্যে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে পরীক্ষার অঞ্চল,আসনবিন্যাস, রুম নম্বর সম্বলিত ব্যানারের ব্যবস্থা করা হয়েছে। এতে সহজেই তারা তাদের আসন খুজে পাবে।



 নিরাপত্তা বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর মুহাম্মদ মহির উদ্দীন বলেন, আমরা সার্বিকভাবে সকল প্রস্তুতি গ্রহণ করেছি। এ বিষয়ে পুলিশ প্রশাসনের সাথেও আমাদের কথা হয়েছে। এছাড়া পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের সহায়তা করে থাকে। একটি উৎসবমুখর পরিবেশে আমরা পরীক্ষা নিতে পারবো বলে আশা করছি। 



উল্লেখ্য, এবার কৃষি গুচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইডেন মহিলা কলেজসহ মোট ১০টি কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।


আরও খবর



deshchitro-69e22bf75485f-170426064751.webp
ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন

২ ঘন্টা ২৫ মিনিট আগে