হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

প্রতিকি ছবি

সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পুকুরে গোসল করতে নেমে বিশ্ববিদ্যালয় সংলগ্ন পাথালিয়া ইউনিয়নের ইসলামনগর এলাকার দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল (২১ই জুন)বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবের পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়।


নিহতরা হলো- বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিসের (বিদ্যুৎ) কর্মচারী জাকির হোসেনের ছেলে রায়হান (১০) ও ইসলামনগর এলাকার বাসিন্দা রিকশাচালক বিল্লাল হোসেনের ছেলে মারুফ হোসেন (৮)।


তাদের মধ্যে রায়হান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের দ্বিতীয় শ্রেণির ছাত্র এবং মারুফ ইসলামনগর মডেল একাডেমীর প্রথম শ্রেণির ছাত্র।


মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের উপ-প্রধান মেডিকেল অফিসার ডা. রিজওয়ানুর রহমান সাংবাদিকদেরনকে বলেন, দুই শিশুকে স্পট ডেড হিসেবে চিকিৎসা কেন্দ্রে আনা হয়েছিল। তবুও তাদেরকে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়। কিন্তু সেখানে না নিয়ে বাসায় নিয়ে গেছে তাদের পরিবার।


বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন সাংবাদিকদের কে জানান, দুই শিশু পুকুরে ডুবে যাওয়ার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে ফায়ার সার্ভিসের সহযোগিতা চাওয়া হয়। পরে সাভারের উলাইল  ফায়ার স্টেশনের কর্মীরা এসে তাদের মরদেহ উদ্ধার করেন।

আরও খবর