মে মাসে সড়কে প্রাণ গেছে ৬২২ জনের ভয়ের রাষ্ট্রে আমরা: জনগণের নিরাপত্তা কোথায় মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎ কালিগঞ্জে শিশু নির্যাতনচেষ্টার মামলায় যুবক আটক সেনবাগে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত লোহাগাড়ায় থামছে না পাহাড় ও মাটি কাটা: প্রকৃতির বিরুদ্ধে এক নীরব যুদ্ধ লালপুরে ভুটভুটির ধাক্কায় অটো ভ্যান চালকের মৃত্যু রামিসা ধর্ষণ মামলার রায় হতে পারে অনুকরণীয় শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ-সহাকরী অধ্যাপকের মারামারি, ভিডিও ভাইরাল কাঁচামাটিয়া নদী রক্ষায় সরকারের পাশাপাশি জনগণেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন - এমপি মাজেদ প্রধানমন্ত্রী নিরলসভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন : এমপি সুলতান মাহমুদ বাবু ক্ষেতলালে জমে উঠেছে দুইশো বছরের পুরনো ঘুড়ির মেলা; চলবে দুইটি ব্যাপী ‎সুন্দরবনের নিরাপত্তা ও মোংলা বন্দর সুরক্ষায় কোস্ট গার্ডের কঠোর অবস্থান: জয়মনির ঘোল হামলায় তোলপাড় ‎ আশাশুনিতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত ইরানে যুক্তরাষ্ট্রের হামলা বন্ধে ‘হতবাক’ নেতানিয়াহু সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে --পুতুল মধুপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত বামনডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে ‘বামনডাঙ্গা যুব সমাজ উন্নয়ন প্লাটফর্ম’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর হবে, অচিরেই খুলছে ট্যুরিস্ট ভিসা: নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

সরকারি গবেষণা প্রতিষ্ঠানে ১০০ টাকায় চাকরির সুযোগ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-09-2022 05:43:52 am

ফাইল ছবি

 ◾ চাকরি ডেস্ক 



নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটি কক্সবাজারের রাজস্ব খাতের অধীন একাধিক অস্থায়ী পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি, ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করতে হবে।



◾পদের নাম ও সংখ্যা:

ডেটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর, ১ জন


◾যোগ্যতা ও অভিজ্ঞতা:

প্রার্থীকে এইচএসসি বা সমমান পাস হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।


◾পদের নাম ও সংখ্যা:

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ১ জন


◾যোগ্যতা ও অভিজ্ঞতা:

প্রার্থীকে এইচএসসি বা সমমান পাস হতে হবে। ৬ মাস মেয়াদি কম্পিউটার কোর্সে প্রশিক্ষণ সনদপ্রাপ্ত। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি ও টাইপিংয়ের সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে ২০ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে।



◾পদের নাম ও সংখ্যা:

মেশিন অপারেটর, ২ জন 


◾যোগ্যতা ও অভিজ্ঞতা:

প্রার্থীকে বিজ্ঞান শাখায় অন্যূন দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড কোর্স থাকতে হবে।


◾বেতন: সব পদে ১৬তম গ্রেড অনুযায়ী, ৯,৩০০-২২,৪৯০ টাকা।


◾বয়স:

আগামী ১০ অক্টোবর পর্যন্ত সব পদে বয়স অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর।



◾আবেদনের নিয়ম:

সরকার নির্ধারিত চাকরির আবেদন ফরম নিজ হাতে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র অফিস চলাকালীন সরাসরি, ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনের ফরমের নমুনা নোটিশ বোর্ড এবং ইনস্টিটিউটের ওয়েবসাইটে পাওয়া যাবে। এ ছাড় অফিস থেকে সরাসরি সংগ্রহ করা যাবে। আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা ৪ কপি ৫ বাই ৫ সেন্টিমিটার সাইজের সত্যায়িত রঙিন ছবি জমা দিতে হবে। আবেদন ফরমে প্রার্থীর তথ্য প্রমাণের জন্য শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতা সনদ (যদি থাকে), জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদ এবং অন্যান্য রেকর্ডপত্রের এক সেট সত্যায়িত কপি জমা দিতে হবে। সব সার্টিফিকেট ও রেকর্ডপত্রের ফটোকপি সরকারি প্রথম শ্রেণির কর্মকর্তার সত্যায়িত হতে হবে এবং সত্যায়নকারী কর্মকর্তার সিলে অবশ্যই নাম ও পদবি উল্লেখ থাকতে হবে। খামের ওপর প্রার্থীর নিজের নাম, ঠিকানাসহ আবেদনকৃত পদের নাম এবং নিজ জেলার নাম স্পষ্টাক্ষরে লিখতে হবে। প্রার্থীর যোগাযোগের ঠিকানাসংবলিত ৯.৫ ইঞ্চি বাই ৪.৫ ইঞ্চি সাইজের একটি ফেরত খাম ১০ টাকা মূল্যমানের অব্যবহৃত ডাকটিকিটসহ আবেদনপত্রের সঙ্গে আবশ্যিকভাবে সংযুক্ত করতে হবে।


◾আবেদন ফি:

মহাপরিচালক, বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট, রামু, কক্সবাজারের অনুকূলে ১০০ টাকার অফেরতযোগ্য যেকোনো তফসিলি ব্যাংকে পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের নম্বর ও তারিখ এবং ইস্যুকৃত ব্যাংক ও শাখার নাম আবেদন ফরমের নির্ধারিত স্থানে সংযুক্ত করতে হবে।



◾আবেদনপত্র পাঠানোর ঠিকানা:

মহাপরিচালক, বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট, কক্ষ নং-৩১২, প্রকৌশল ভবন, বিসিএসআইআর ক্যাম্পাস, ড. কুদরাত-ই-খুদা সড়ক, ধানমন্ডি, ঢাকা-১২০৫।


◾আবেদনের সময়সীমা:

আগামী ১০ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে।


আরও খবর

69d50ea87a9d4-070426080320.webp
৪৭তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১

৬৬ দিন ২০ ঘন্টা ২৭ মিনিট আগে







68f587a962302-201025065153.webp
৪৯তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ

২৩৬ দিন ৯ ঘন্টা ৩৮ মিনিট আগে