এবি ব্যাংকের শ্রীমঙ্গলে কৃষিঋণ বিতরণ কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রি করায় এক ব্যক্তির ১ বছরের কারাদণ্ড আশাশুনিতে আমদানীকৃত ভারতীয় অবৈধ বাগদার ডিম জব্দ, মালিককে না পেয়ে ড্রাইভারকে জরিমানা। নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ) অধ্যক্ষ মোঃ নুরুল আমিন। শেরপুরে জেলা পর্যায়ে স্টার্ট আপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামের শুভ উদ্বোধন গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন শতাধিক অসহায় মানুষ ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গ*ণধ*র্ষ*ণ, প্রেমিকসহ গ্রেফতার ৩ দৌলতদিয়ায় পদ্মার তীব্র ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ সংগঠনের ৮ সক্রিয় সদস্য গ্রেপ্তার কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা, মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা হাতিয়ায়তে কিশোররীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা সেনবাগে মোটরসাইকেল দুর্ঘটনায় আপন দুই ভাই নিহত, আহত ১ দিনাজপুরে শিশুর ছবি বিকৃত করে পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইল: প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার পিরোজপুরে শিক্ষা, গবেষণা ও বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত পলাশে কবি জাকির মুরাদের জন্মদিন উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাস পোড়ানোর পর অবশেষে চালু হচ্ছে ভূরুঙ্গামারী–ঢাকা নাইট কোচ চিলমারীতে "ছেলের বউ ও নাতির হাতে বাবা ও মেয়েকে" আহতের অভিযোগ উঠেছে দশ জেলা সদর হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ

অস্ত্র মামলায় কৃষককে ফাঁসানোর প্রতিবাদে রৌমারীতে মানববন্ধন



কুড়িগ্রামের রৌমারীতে ষড়যন্ত্রমূলক মিথ্যা অস্ত্র মামলায় কৃষক আব্দুর রউফ মোল্লা (৪৫) কে ফাঁসিয়ে দেওয়ার প্রতিবাদে ও নি:শর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। 


শনিবার দুপুরের দিকে উপজেলার চরশৌলমারী বাজার এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার তিন শতাধিক নারী-পুরুষ অংশ নেন।


মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলার চরশৌলমারী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস মোল্লা, সাবেক চেয়ারম্যান একেএম ফজলুল হক মন্ডল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বজলুর রশিদ মঞ্জু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান হিরো, চরশৌলমারী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ হোসেন, উলিপুর উপজেলার সাহেবেরআলগা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম, সাবেক সভাপতি আব্দুল বারী মোল্লা।


বক্তারা বলেন, র‍্যাবের হাতে অস্ত্রসহ গ্রেপ্তার কৃষক আব্দুর রউফ মোল্লা এলাকার চিহ্নিত মাদক কারবারিদের ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তিনি মাদকের বিরুদ্ধে সব সময় সোচ্চার থেকে আইনশৃঙ্খলাবাহিনীকে সহযোগিতা করেছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আসল অপরাধীদের গ্রেপ্তার ও আব্দুর রউফ মোল্লাকে মামলা থেকে নি:শর্ত মুক্তি দেয়ার দাবি জানান তারা।


গত ৪ সেপ্টেম্বর সন্ধায় চরশৌলমারীর কলেজ পাড়া গ্রামে আব্দুর রউফ মোল্লার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পরদিন রৌমারী থানায় সোপর্দ করে জামালপুর র‍্যাব-১৪। এসময় তার বাড়ি থেকে একটি ওয়ান শুটার বিদেশী পিস্তল, একটি ওয়ান শুটার দেশীয় শর্টগান, একটি দেশীয় পাইপগান, ৬ রাউন্ড শর্টগানের কার্তুজসহ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে প্রেস রিলিজ দেয় র‍্যাব।



আরও খবর