বাস পোড়ানোর পর অবশেষে চালু হচ্ছে ভূরুঙ্গামারী–ঢাকা নাইট কোচ চিলমারীতে "ছেলের বউ ও নাতির হাতে বাবা ও মেয়েকে" আহতের অভিযোগ উঠেছে দশ জেলা সদর হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ সুবর্ণচরে প্রকাশ্যে নারীকে পেটানো সেই যুবদল নেতাকে বহিষ্কৃত সোনাইমুড়িতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২ সুবর্ণচরে প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নে সবার অংশগ্রহণের আহ্বান শ্রীবরদীতে আদিবাসী ভূমি অধিকার রক্ষায় মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত বেগমগঞ্জে প্রবাসী পরিবারের ওপর হামলা-হয়রানির অভিযোগ যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আশাশুনিতে শিক্ষকদের সাথে মতবিনিময় সুজনের আয়োজনে ঈশ্বরগঞ্জে জৈষ্ঠ্যের মধুমিলন দিনাজপুরে ট্রাক, ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সোনাগাজী প্রেসক্লাব নির্বাচনে মেহেদী সভাপতি, রহিম সাধারণ সম্পাদক নির্বাচিত এমদাদ খান নিজস্ব প্রতিবেদক শ্যামনগরে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন টাঙ্গাইলের মধুপুরে বৃক্ষরোপণ ও সবুজায়ন কর্মসূচির সূচনা ১৪ জুন লাখাই প্রেসক্লাব এর সাবেক সিনিয়র সহসভাপতি প্রোটন দাশগুপ্ত এর ২৭ তম প্রয়ান দিবস। পাহাড়ি ঢলে প্লাবিত ঝিনাইগাতী বাজার, তলিয়ে গেছে নিম্নাঞ্চলের সড়ক ইসলামপুরে প্রাণিসম্পদ সুফলভোগীদের মাঝে ছাগল বিতরণ নিখোঁজের পর পানিতে ভাসল শিশুর মরদেহ জয়পুরহাটে দিনব্যাপী কারাতে বেল্ট পরীক্ষা ও প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

চিলমারীতে "ছেলের বউ ও নাতির হাতে বাবা ও মেয়েকে" আহতের অভিযোগ উঠেছে

চিলমারীঃ "ছেলের বউ ও নাতির হাতে বাবা ও মেয়েকে" আহতের অভিযোগ উঠেছে

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে 'ছেলের হুকুমে ছেলের বউ ও নাতির' হাতে "বাবা ও মেয়ে" আহতের অভিযোগ উঠেছেন। জানাগেছে, উপজেলার থানাহাট ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বজরা তবকপুর (মুন্সির গ্রামের) মোজাফফর মাষ্টারের মেয়ে, নদী ভাঙার কারণে তার বাবার বাড়ীতে আসেন। এবং মেয়েকে "ঘর বানানোর" জন্য জমি দেন তার বাবা। এই জমিতে ঘর বানানো কে কেন্দ্র করে "ছেলের বউ ও নাতির হাতে বাবা ও মেয়ে ও এলাকাবাসীকে" আহতের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভুগি মর্জিনা বেগম মুক্তি বলেন, কয়েক বার নদী ভাঙার কারণে আমার ঘরবাড়ী সব নদীতে চলি যায়। তখন আমি বাবার বাড়িতে আসি ও বাবার জমিতে ঘরবাড়ী বানাই, এই নিয়ে আমার সাথে (ভাই,ভাবি ও ভাতিজার)  দন্ধ চলছে। গতকাল সকাল আনুমানিক ১১টার দিকে আমার ভাইয়ের হুকুমে ভাইবউ (মহেছেনা) ও তার ছেলে (হাসান) লাঠি দিয়ে আমাকে আঘাত করেন। পরে এলাকাবাসী আমাকে হাসপাতালে নিয়ে আসে এবং মাথায় ৩টা সেলাই দিয়েছেন। তিনি আরও বলেন, আমার বাবা বাধা দিতে গেলে তাকেও আলমের ছেলে মাহিন মিয়া (নাতী) পায়ে কাটের বাতি দিয়ে আঘাত করেন। এ বিষয়ে মোজাফফর মাষ্টার বলেন, আমার জমিতে তারা বাড়ী করে থাকেন এবং তার বউ ও ছেলেরা আমার মেয়েকে ও আমাকে আঘাত করেছেন। আমি এর সঠিক বিচার চাই বলে জানান তিনি। ভুক্তভোগীর বোন সুরাইয়া বেগম বলেন, আমার বোন ৩বার নদী ভাঙার কারণে বাবা বাড়িতে নিয়ে আসেন, তার সেবা যত্ন করার জন্য। এই কারণে ২ভাই (রমজান আলী ও রবিউল আলম) ও ভাবিদের সাথে প্রায় সময় ঝগড়া লেগে থাকে। যার কারণে আমরা ৫বোন বাবার বাড়ী যাইতে পারি না। তাদের হুকুমে বউ ও বাচ্চারা আমাদের মাইর/ধর করেন এবং বাড়ী থেকে বের করে দেয়। গতকাল বোন (মর্জিনা বেগম মুক্তি) বাবার বাড়িতে গেলে ভাইদের হুকুমে, আমার বোনকে মাইর ধর করেন। আমি তাকে বাঁচতে গেলে ভাইবউ (হাসিনা) ও বাচ্চা (হাসান) আমাকে লাঠি ও পাইপ নিয়ে বাম হাতে মাইর দেন বলে জানান তিনি। এ ব্যাপারে এলাকাবাসী মোর্শেদা বেগম, মর্জিনা বেগম, আজিজল ও রবিউল ইসলাম বলেন, মেয়েকে জমি দেওয়ার কারণে, মোজাফফর মাষ্টারকে আলমের ছেলে (মধু) ও আলমের বউ (মহেছেনা) কাটের বাতি দিয়ে, মাষ্টারের পায়ে মারেন এবং আমাকেও হাতে মাইর দেয় এবং মর্জিনা বেগম মুক্তির মাথায় কাটের বাতি দিয়ে মাইর দিয়ে মাথা ফাটে দেয় বলে জানান। এলাকাবাসীরা আরও বলেন, রবিউল আলমের বউ ও তার ছেলে এবং রমজান আলীর বউ ও তার ছেলেরা মিলে যে ঘটনা টি ঘটিয়েছেন। এটা মোটেও তারা ঠিক করেনি বলে জানান তারা।  এ ঘটনাকে নিয়ে এলাকাবাসীর মাঝে সমালোচনার ঝড় বইছে এবং এলাকাবাসীরা তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন।

আরও খবর