দুই বছর শারীরিক সম্পর্কের পর প্রতারণার অভিযোগ রেলপথে অসতর্কতার মাশুল, প্রাণ হারালেন এক তরুণ রংপুর বিভাগে লোকসংগীতে প্রথম স্থান অর্জন করল উলিপুরের নিজশ্রী সরকার পৃথিরাই বজ্রপাতের শিকার জেলের মরদেহ উদ্ধার ঝিনাইগাতীতে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত পাটকেলঘাটা থানাকে উপজেলায় উন্নীতকরণের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত অনার্স কোর্স থেকে বাংলা ও ইতিহাস বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে নিখোঁজ শিশু রাইশা মনির" ৪৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার বরিশালে বিপুল পরিমাণে গাজা উদ্ধার, পলাতক ২ ঈশ্বরগঞ্জে একরাতে সাতটি গরু চুরি সানন্দবাড়ী বাজারে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং এর গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে পৃথক অভিযানে গ্রেফতার - ২ দেবহাটায় র‌্যাবের অভিযানে ২৫৪ বোতল ফেনসিডিল জব্দ, আটক ১ বিজিবির অভিযানে ফেনসিডিল-কোডিনসহ মালামাল আটক আক্কেলপুরে একই দিনে পৃথক স্থান থেকে দুই নারীসহ ৩ জনের লাশ উদ্ধার. আশাশুনিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্র্যাকের র‌্যালি আলোচনা সভা ও বৃক্ষ রোপন ভূমির সেবা ক্ষেত্রে কোন অনিয়ম বরদাশত করা হবে না -ডিসি ড. জি. এম সরফরাজ বানিয়াচংয়ে গ্রাম আদালতের সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা ক্ষেতলালে গ্রাম আদালত সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত সৈয়দ হারুন এমজেএফ বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন

সবাই মায়ের কোলে ফিরে, ওরা ফিরে না; হলেই ঈদ পালন

পবিত্র ঈদুল আজহার ছুটি কাটাতে ক্যাম্পাস ছেড়েছেন প্রায় সব শিক্ষার্থী। নিজের পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে কতই না আয়োজন, মায়ের কোলে ফেরা। কিন্তু ফেরা হচ্ছে না গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বিদেশি শিক্ষার্থীদের।



বশেমুরবিপ্রবি'তে পড়তে আসা এসব শিক্ষার্থীরা ঈদুল আজহায় হলেই অবস্থান করছেন। ঈদ কাটাচ্ছেন সেখানেই। নেপাল থেকে আসা সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আফজাল হোসাইন বলেন, "পরিবারের সাথেই কাটে ঈদ। তবে এবার ক্যাম্পাসে ঈদ করতে বাধ্য হচ্ছি। পাশ করে তবেই বাড়ি ফিরব"। 


এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের নেপালি শিক্ষার্থী সাফিউল্লাহ সামানী বলেন, "নিজের পরিবার ও নেপাল ছেড়ে এবার বাংলাদেশে ঈদ পালন এটা অবশ্যই নিজের কাছে খারাপ লাগার বিষয়। তারপরও এবার প্রথম বাংলাদেশে ঈদ পালন করছি, খুব কাছ থেকে নিজের চোখে বাংলাদেশের ঐতিহ্য-সংস্কৃতি দেখেছি, কিছুটা রোমাঞ্চিত আমি"।


ফার্মেসী বিভাগের নেপালি শিক্ষার্থী ইজাজুল সাফি বলেন, "গত ঈদে নেপালে গিয়েছিলাম। এই ঈদে যাওয়া হয়নি, সামনে পরীক্ষা জন্য প্রস্তুতি নিচ্ছি"।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সোমালি শিক্ষার্থী আবশির বলেন, "কত দিন মায়ের মুখ দেখি না। আশা খুব দ্রুতই আমি আমার মায়ের কাছে ফিরব, ইনশাআল্লাহ"।


বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলে থাকেন বিদেশি শিক্ষার্থীরা। শেখ রাসেল হলের প্রভোস্ট মোঃ এমদাদুল হক জানান, "শেখ রাসেল হলে মোট ১১৩ জন বিদেশি শিক্ষার্থী থাকেন। বর্তমানে প্রায় ৯০ জন বিদেশি শিক্ষার্থী হলে অবস্থান করছেন। ঈদে হলে অবস্থানরত দেশি ও বিদেশি সকল শিক্ষার্থীদের জন্য প্রশাসনের পক্ষ থেকে খাসির মাংস, পোলাও এবং কোল্ড ড্রিংকসের আয়োজন করা হয়"।


বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কিউ. এম. মাহবুব এর পি.এস মোঃ আলমগীর হোসেন বলেন, "এবারের ঈদে ৫ টি ছাগল কোরবানি করা হয়েছে এবং হলে অবস্থানরত সকল শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে"।

আরও খবর




6a0625c810b49-150526014304.webp
দেশের ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

২৬ দিন ৬ ঘন্টা ৫৪ মিনিট আগে