শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ নরসিংদী পলাশে অবৈধভাবে মওজুদ কৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা পদ্মা ভাঙে, চর জাগে—তবু থামে না পদ্মার পারের মানুষের জীবনসংগ্রাম বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই--শিক্ষামন্ত্রী বানিয়াচংয়ে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা আসলেন জয় করলেন চলে গেলেন ইউএনও মাহামুদুল হাসান জয়পুরহাটে জামায়াত নেতা প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন এসআই কামাল হোসেনের বিরুদ্ধে আসামিদের রক্ষায় বাদীকে মামলায় হয়রানির করায় এসপির কাছে অভিযোগ অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা কচুয়ায় শিক্ষামন্ত্রীর নির্দেশে খাজনা ও পরিবহন টোল আদায় বন্ধ! স্বস্তিতে ফিরেছে জনজীবন মিরসরাইয়ে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বিটিসিএলএফ ঢাকা কলেজ শাখার শপথ গ্রহণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

প্রতিনিধি - প্রতিনিধি

প্রকাশের সময়: 11-09-2022 11:12:26 am

অনুষ্ঠানের স্থিরচিত্র



আজ (রবিবার) ঢাকা কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম (বিটিসিএলএফ), ঢাকা কলেজ শাখার নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথগ্রহণ ও সেরা লেখকদের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান । মো. আল আমিন হোসেনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতা । তারপর  সকলের উপস্থিতিতে কমিটির নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান সংগঠনটির সভাপতি মো. আকিব হোসাইন । অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে আমন্ত্রিত অতিথিরা একে একে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ী এবং মাসিক ও বর্ষসেরা লেখকদের হাতে পুরুষ্কার তুলে দেন । 




তাছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা উপস্থিত তরুণ লেখকদের উদ্দেশ্যে তাঁদের মূল্যবান বক্তব্য প্রদান করেন । বক্তারা আশা করেন দেশ ও জাতির কল্যাণে এই তরুণ লেখকরা তাঁদের লেখনীর মাধ্যমে অবদান রাখবে । মো. আকিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটিতে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কলেজটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. সাইফুল ইসলাম, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক চৌধুরী রাশেদুন্নবী এবং ঢাকা কলেজ আবৃত্তি সংসদের সভাপতি আলমগীর হোসেন ।




উল্লেখ্য,  সংগঠনটি তরুণদের নিয়ে ২০২০ সাল থেকে লেখালিখি বিষয়ে বিভিন্ন কর্মশালা আয়োজন করে আসছে ।

আরও খবর