হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

ইসলামপুরে রফিকুল ইসলামের মৃত্যু রহস্যঘেঁরা!


জামালপুরের ইসলামপুর উপজেলায় রফিকুল ইসলাম (১৬) নামে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর সুতারপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। তবে ওই শিশুর  মৃত্যু রহস্যঘেঁরা। কীভাবে সে মারা গেছে, তা নিয়ে চলছে চুঁচেরা বিশ্লেষণ।

সোমবার (৩ জুলাই) রাত ৮টার দিকে বসতঘর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এর আগে বিকেল ৪টার দিকে বসতঘরে গলায় ফাঁস আত্মহত্যা করে রফিকুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, রফিকুল ইসলামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আশেপাশের লোকজন তাঁর বাড়িতে ভিড় জমায়। প্রথমে রফিকুলের মৃত্যুর বিষয়ে পরিবারের পক্ষে কেউ মুখ না খুললে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিরূপক্রিয়া দেখা দেয়। পরে খবর পেয়ে থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান মোড়লের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে ধীরে ধীরে বেরিয়ে আসতে থাকে নানা তথ্য।

সরেজমিনে দেখা যায়, লাশের সৎকাজে আয়োজন চলছে। এমন সময় একদল পুলিশ বাড়িতে হাজির। পুলিশ কড়াকড়ি জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জয়নাল আবেদীন জানান, মাঝে মধ্যেই নানা জনের বিভিন্ন জিনিসপত্র চুরি করায় তাঁর ছেলে রফিকুল। এনিয়ে সোমবার বিকেলে শাসন করে সে। এক পর্যায়ে ঘরের বৈদ্যুতিক পাখার সঙ্গে গলায় উড়না দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে রফিকুল। পরে ছেলে লাশ ঝুলন্ত লাশ জয়নাল আবেদীন একাই ঘরের মেঝেতে নামান। এ কথায় শোনে মৃত্যুর বিষয়ে পুলিশ সন্দেহের মাত্রা বৃদ্ধি পায়। এক পর্যায়ে স্ত্রী সুন্দরী বেগম লাশ নামাতে সহযোগিতা করার কথা জয়নাল আবেদীন জানালেও স্ত্রী তা অস্বীকার করে।
সবদিক বিবেচনা করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

ইসলামপুর থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান মোড়ল বলেন, 'রফিকুলের মৃত্যুর বিষয়ে নানাবিধ প্রশ্ন দেখা দেওয়ায় ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, 'ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনানুসারে পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়া তদন্ত চলমান রয়েছে।'

রফিকুল ইসলামের মা সুন্দরী বেগম বলেন, 'রফিকুল ফ্যানের সঙ্গে গলায় উড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ দেখে ভয় পাওয়ায় তা ভালো করে পুলিশকে বলতে পারিনি।'

জয়নাল আবেদীন বলেন, 'ছেলে রফিকুল মাঝে মধ্যে আশেপাশের মানুষের নানা জিনিসপত্র চুরিটুরি করতে। এনিয়ে কথায় শাসন করেছি। পরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ছেলে শোকে বিধ্বস্ত হওয়ায় এ ঘটনা ভালো ভাবে বলতে না পারায় ছেলের মৃত্যুর বিষয়ে নানা সন্দেহ পোষণ করেছে।'

আরও খবর