শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি

তথ্য প্রযুক্তি শিক্ষার সুফল পাচ্ছে দেশ : পলক

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-07-2023 11:18:07 am

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বাধীন বর্তমান সরকার ২০১০ সালে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তথ্য প্রযুক্তি শিক্ষা প্রবর্তন ও বাধ্যতামূলক করেছিল। এর সুফল পাচ্ছে দেশ।

তিনি আজ শনিবার জেলার সিংড়া উপজেলা পরিষদ মিলনায়তনে চলনবিল কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি’র সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, সরকার শুধু তথ্য প্রযুক্তি শিক্ষার বিস্তারই করেনি, ১৩ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাবও স্থাপন করেছে। দেশ এখন তথ্য প্রযুক্তি’র শক্তিশালী ভিতের উপর দাঁড়িয়ে আছে। সাড়ে ছয় লাখ ফ্রিল্যান্সার তথ্য প্রযুক্তির স্বাধীন ও সফল পেশায় নিয়োজিত আছেন। 

তিনি বলেন, বর্তমান প্রজন্মই আগামীর স্মার্ট বাংলাদেশ গড়বে। এই লক্ষ্য অর্জনে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, তাদেরকে দেশপ্রেম, নৈতিকতা, মানবিক মূল্যবোধে সক্রিয় হতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা অর্জন করতে হবে। তাদেরকে সমস্যা তৈরিকারী নয়, সমস্যা সমাধানকারী হিসেবে গড়ে তুলতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, সমাজের তিন ব্যক্তির উপর আগামী প্রজন্মের বিকাশ নির্ভর করে। বাবা, মা এবং শিক্ষক দায়িত্বশীল ভূমিকা পালন করলে শিক্ষার্থীর সফলতা আসবেই। পাশাপাশি সরকার শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে কার্যকর সকল পদক্ষেপ গ্রহণ করেছে। 

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি শারীরিক স্বাস্থ্য ও মানসিক উৎকর্ষতার বিকাশে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেছেন। তিনি প্রত্যেক শিক্ষার্থীকে এবারের বর্ষা মৌসুমে একটি করে ফলদ, বনজ ও ঔষধী গাছ রোপনের অনুরোধ জানিয়েছেন।

পলক বলেন, তথ্য প্রযুক্তির আরো বিস্তার ঘটাতে এবার প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে পাঁচ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। তথ্য প্রযুক্তির সর্বোত্তম সদ্ব্যবহার, সাইবার সিকিউরিটি এবং সোসাল মিডিয়া সম্পর্কে এই প্রজন্মকে সচেতন থাকতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে ক্যাশলেস ও পেপারলেস লেনদেন কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের সূচনা করতে সিংড়া উপজেলার ৪৩টি কিন্ডারগার্টেন স্কুল কর্র্তৃপক্ষের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।

চলনবিল কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান।

আরও খবর
69f813c0cc28f-040526093424.webp
হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

৪৪ দিন ২০ ঘন্টা ৫১ মিনিট আগে




696381043fa3a-110126045252.webp
ইন্টারনেট প্যাকেজে ৩ গুণ গতি বাড়ানোর ঘোষণা

১৫৭ দিন ১৩ ঘন্টা ৩৩ মিনিট আগে


695b8d3baf5ac-050126040651.webp
গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে হটলাইন চালু

১৬৩ দিন ১৪ ঘন্টা ১৯ মিনিট আগে



deshchitro-68ef5f022573e-151025024450.webp
সিটিসেল আসছে আবার নতুন রূপে

২৪৫ দিন ১৫ ঘন্টা ৪১ মিনিট আগে


68cdf79b03296-200925063851.webp
এআই খাতে ৬৮০ কোটি ডলার বিনিয়োগ করবে গুগল

২৭০ দিন ২৩ ঘন্টা ৪৭ মিনিট আগে