ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর) সিস্টেমের পরীক্ষামূলক টেস্ট শুরু হবে। যে কারণে ডি-রেজিস্ট্রেশন ব্যতীত সিম ব্যবহার করলে কিছু গ্রাহকের মোবাইল সংযোগ সাময়িকভাবে হ্যান্ডসেট থেকে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে।
রোববার (২২ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মোবাইল অপারেটরদের সংগঠন এমটব।
এতে বলা হয়, রোববার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিটিআরসি কর্তৃক এনইআইআর সিস্টেমের পরীক্ষামূলক টেস্ট রানের কারণে ডি-রেজিস্ট্রেশন ব্যতীত সিম ব্যবহার করলে কিছু গ্রাহকের মোবাইল সংযোগ সাময়িকভাবে হ্যান্ডসেট থেকে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে। তবে, পরীক্ষা শেষে বিচ্ছিন্ন হওয়া সংযোগ স্বয়ংক্রিয়ভাবে আবার চালু হয়ে যাবে বলে জানানো হয়েছে।
৫৪ দিন ৫ ঘন্টা ২৯ মিনিট আগে
৯৬ দিন ১৫ মিনিট আগে
১০২ দিন ১ ঘন্টা ১ মিনিট আগে
১৭৫ দিন ১০ ঘন্টা ৫ মিনিট আগে
১৮৪ দিন ২ ঘন্টা ২৩ মিনিট আগে
২০৯ দিন ১০ ঘন্টা ২৯ মিনিট আগে
২১৩ দিন ৬ ঘন্টা ৩৭ মিনিট আগে
২২৬ দিন ২১ ঘন্টা ৩ মিনিট আগে