হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

হতদরিদ্রের জমি জবর দখলের চেষ্টার অভিযোগ প্রভাবশালী বাচ্চু'র বিরুদ্ধে

লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধ, রের্কড নিজের নামে করিয়ে হোসনেয়ারা নামে  হতদরিদ্র এক মহিলার জমি জবর দখলের চেষ্টার অভিযোগ উঠেছে নুর-নবী বাচ্চু নামে এক আমেরিকা প্রবাসী  প্রভাবশালীর বিরুদ্ধে। 


তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত বাচ্চু বলেন হোসনেয়ারা বেগম জমির ভূয়া দলিল দেখিয়ে নিজ সম্পত্তি দাবি করছেন।


ভোক্তভোগি হোসনেয়ারা বেগম সদর উপজেলার পৌর ১২ নং ওয়ার্ড আবিরনগর গ্রামের আলীর আহমেদর স্ত্রী। অন্যদিকে অভিযুক্ত নুরনবী প্রকাশে বাচ্চু পৌর লাহারকান্দী ডিসি কলোনীর বাসিন্দা। 


এ বিষয়ে সু-বিচার পেতে ভোক্তভোগি হোসনেয়ারা বেগম গত ১১ জুলাই লক্ষ্মীপুর নির্বাহী ম্যাজিষ্টেট আদালতে বাচ্চু মিয়া ও তার ছেলে ছপ্পল,প্রতিবেশি শফিক ও অহিদের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন, এবং জমির রের্কড সংশোধনীর জন্য ল্যান্ড সার্ভে ট্রাইবুনালে এস.এ.টি এ্যাক্টের ১৪৫ (এ) ধারায় একটি মামলা দায়ের করেন। 

সরেজমিনে গেলে জানা যায় যে,হোসনেয়ারা বেগম দীর্ঘ দিন থেকে পৌর আবিরনগর মৌজায় ২০১ নং খতিয়ানে ৫৫ নং দাগে ৪০ শতাংশ জমি ভোগ দখল করে আসছেন। ভুলবশত জমিটির রের্কড বাচ্চু মিয়া নামে এক ব্যাক্তির নামে হয়। যার সূত্র ধরে বাচ্চু মিয়া লোকজন নিয়ে ঐ বিরোধকৃত জমি দখল করা চেষ্টা করে এবং বিভিন্ন রকমে হুমকি দমকি প্রদান করেন। 


এদিকে অভিযুক্ত নুর-নবী বাচ্চু উল্টো অভিযোগ করে বলেন,জমির মূল মালিক আবদুল হামিদ থেকে জমিটি তিনি ক্রয় করেন। আবদুল হামিদ মারা যাওয়ার ১০ বছর পর হোসনেয়ারা বেগম আবদুল হামিদ এর স্ত্রী থেকে ছাপ-কবলা একটি দলিল করিয়ে নিজের নামে জমি দাবী করছে। তবে বিগত ৩ টি রের্কডে জমিটি আমাদের নামে এসেছে। অযথা বিভিন্ন মামলা করে তাদের হয়রানি করা হচ্ছে বলে  অভিযোগ করেন বাচ্চু মিয়া।


অন্যদিকে হোসনেয়ারা বেগম বলেন, বাচ্ছু মিয়ার কোন দলিল নেই শুধুমাত্র রের্কড নিজের নামে করে আমাদের ওয়ারিশ এবং ক্রয়কৃত জমি দখলের চেষ্টা করছে। বাচ্ছু মিয়া প্রভাবশালী হওয়াতে আমরা কোথাও সু-বিচার পাচ্ছিনা। আমরা রেকর্ড সংশোধনের জন্য মামলা করার পর থেকে আমাদেরকে হুমকি দিচ্ছে আমি এর প্রতিকার চাই। 

আরও খবর