হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

বিলের পানিতে ভেসে থাকা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্ত ঘেষে কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার ঢুশমারা থানার আওতাধীন মোহনগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কলকি হারা গ্রামের সামনের বিলের পানি হতে অজ্ঞাত যুবক (২৫) এর মরদেহ উদ্ধার করেন ঢুশমারা থানা পুলিশ। 

১৪ জুলাই শুক্রবার সকাল ৯টার সময় স্থানীয়রা দেখতে পায় বিলের পানিতে ভাস্যমান  অজ্ঞাত যুবকের মরদেহ। 

এলাকাবাসী ঢুশমারা থানা পুলিশকে অবগত করেন। আশেপাশের লোকজন মরদেহ দেখতে ভিড় জমায়। 

মোহনগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন (কারেন্ট আনোয়ার) ঘটনাস্থলে এসে পরিদর্শন করেন। 

ঢুশমারা থানা অফিসার ইনচার্জ (ওসি)  মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে পুলিশ টিম মরদেহ উদ্ধার করেন। মরদেহটির পরিচয় সনাক্ত না হওয়ার ঢুশমারা থানায় নিয়ে যায় পুলিশ। 

জানা যায়, গত ১৩ জুলাই বৃহস্পতিবার সকাল ৯টায় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের হারুয়াবাড়ী পশ্চিম পাড়া (কাজির খেয়ার পশ্চিম পাশে) কোলপাড়া হতে নেমে আসা এক অজ্ঞাত যুবক বিলের পানিতে ডুবতে দেখে কয়েকজন। পরে সেখানে খোঁজা-খুঁজি করেও পাওয়া যায়নি অজ্ঞাত যুবককে। সকলের ধারণা এটাই সেই অজ্ঞাত যুবক যার পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।

ঢুশমারা থানার অফিসার ইনচার্জ (ওসি)  মোস্তাফিজুর রহমান বলেন- স্থানীয়দের সংবাদ পেয়ে আমরা এসে মরদেহ উদ্ধার করি, এখন পর্যন্ত পরিচয় বা মরদেহের ওয়ারিশ পাইনি। মরদেহ থানায় নিয়ে যাচ্ছি ওয়ারিশ খোঁজার সকল প্রকার  আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরও খবর