রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন

নোয়াখালীতে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ফারুকের মতবিনিময়

নোয়াখালীতে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ফারুকের মতবিনিময়



নোয়াখালীতে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ফারুকের মতবিনিময়


 রিপন মজুমদার নোয়াখালী প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা ড.মোহাম্মদ ফারুক সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।  


রোববার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে জেলার চাটখিল উপজেলার করিহাটি গ্রামের নিজ বাড়িতে তিনি এই মতবিনিময় করেন।  


মতবিনিয় সভায় ড.মোহাম্মদ ফারুক বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা।  মহান মুক্তিযুদ্ধে বৃহত্তর নোয়াখালী জেলায় মুজিব বাহিনীর প্রধান মাহমুদুর রহমান বেলায়েতের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করি।  স্বাধীনতার পর লেখাপড়ার পাশাপাশি ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম।  তখন থেকে আওয়ামী লীগের মূল ধারার রাজনীতিসহ ব্যবসা বাণিজ্যে জড়িত ছিলাম।  শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও দেশের অর্থনৈতিক উন্নয়নের ভূমিকা পালন করি। এছাড়া এলকায় বিভিন্ন সামাজিক কর্মকান্ড দীর্ঘদিন যাবত চালিয়ে আসছি।  


তিনি আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের আমি একজন মনোনয়ন প্রত্যাশী। সভানেত্রী এবং মনোনয়ন বোর্ডের প্রধান আমাকে যদি মনোনয়ন প্রধান করে তাহলে আমি একলাকার সকল শ্রেণি পেশার মানুষের সাথে ঐক্যবদ্ধ ভাবে এলাকার উন্নয়নে কাজ করব।  নির্বাচনে জয় লাভ করার জন্য যা কিছু দরকার সব কিছুই করব। আমাকে মনোনয়ন না দিয়ে যদি অন্য কাউকে মনোনয়ন দেওয়া হয় সে ক্ষেত্রেও আমি নৌকার প্রার্থীকে জয়লাভ করানের জন্য ঐক্যবদ্ধ ভাবে কাজ করব।  


এ সময় আরও উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা মুজিব বাহিনীর প্রধান ও সাবেক সংসদ সদস্য মাহমুদুর রহমান বেলায়েতে, সংরক্ষিত  নারী আসনের সংসদ সদস্য ফরিদা খানম সাকি প্রমূখ।

আরও খবর



deshchitro-69e39db4defe5-180426090524.webp
ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত

১৪ ঘন্টা ২৯ মিনিট আগে