হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

উ.কোরিয়া নতুন করে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালালে অবাক হওয়ার কিছু নেই : যুক্তরাষ্ট্র

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-07-2023 06:02:00 am

উত্তর কোরিয়ার গত সপ্তাহে চালানো আন্ত:মহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর দেশটি আরেকটি পরমাণু অস্ত্রের পরীক্ষা চালালে যুক্তরাষ্ট্র অবাক হবে না। রোববার হোয়াইট হাউসের এক সিনিয়র কর্মকর্তা এ কথা বলেছেন। খবর এএফপি’র।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সিবিসি আয়োজিত টক শো ‘ফেস দি ন্যাশনে’ বলেন, ‘আমি কিছু সময়ের জন্য উদ্বিগ্ন ছিলাম যে উত্তর কোরিয়া একাধিক প্রশাসনের সহযোগিতায় আরেকটি পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাবে এবং এটি হবে তাদের সপ্তম পরমাণু অস্ত্রের পরীক্ষা । এটি নিয়ে আমি উদ্বিগ্ন।’

তিনি আরো বলেন, ‘যদিও এমনটা ঘটতে চলেছে তার কোন তাৎক্ষণিক ইঙ্গিত আমি দেখতে পাচ্ছি না।’

‘তবে উত্তর কোরিয়া যদি তাদের আন্ত:মহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা যাচাইয়ের জন্য আরেকটি পরমাণু অস্ত্রের পরীক্ষা চালালে তাতে অবাক হওয়ার কিছু নেই।

সুলিভান জোরদিয়ে বলেন, উত্তর কোরিয়া বেশ কয়েক বছর আগে তাদের পরমাণু সক্ষমতার পরীক্ষা শুরু করে এবং তারা এটি অব্যাহত রেখেছে।

উত্তর কোরিয়া বৃহস্পতিবার বলেছে যে, তারা সফলভাবে তাদের দেশের সবচেয়ে অত্যাধুনিক আইসিবিএমের পরীক্ষা চারিয়েছে। আর এটির উৎক্ষেপণ উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করেন।

সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি পরিবেশিত খবরে বলা হয়, সলিড-ফুয়েল চালিত হওয়াসং-১৮ নামের ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ ৬,৬৪৮ কিলোমিটার উপর দিয়ে ১,০০১ কিলোমিটার পথ অতিক্রম করে পূর্ব সাগরে গিয়ে পড়ে। এটি জাপান সাগর নামেও পরিচিত।

আরও খবর