পাংশায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদ- স্বামীর বাসায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার লোহাগাড়ায় পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের প্রতিবাদ নওগাঁয় পুলিশ সুপার এর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের ১৪০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ী আটক। চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে, নিখোঁজ রাইশা মনি ‎সুন্দরবনে ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ: নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা শ্যামনগরে খেলতে গিয়ে শিশুর মৃত্যু ইসলামপুরে ফেসবুকে সমাবেশের ভিডিও : যুবলীগ কর্মী আটক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক হলেন যশোরের শান্তনু ইসলাম সুমিত লাখাইয়ে সংঘর্ষ পরবর্তী মামলা আতংকে ধান,চালসহ গৃহস্থালি সামগ্রী সরিয়ে নিচ্ছে প্রতিপক্ষ। সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

কুমিল্লার আলোকিত গ্রাম ধনপুর

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-07-2023 06:16:04 am

জেলার শতভাগ মাদক ও ধূমপানমুক্ত গ্রাম হিসেবে ধনপুরের নাম ঘোষণা করা হয়েছে। গত বুধবার (৫ জুলাই) জেলার সদর দক্ষিণ উপজেলার ধনপুর গ্রামে এ ঘাষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিস ঘোষ।


জানা যায়, জেলার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের ধনপুর গ্রাম ভারত সীমান্তবর্তী। এ গ্রামের লোকজন শতভাগ শিক্ষিত। এ গ্রামটি শতভাগ ধূমপান ও মাদকমুক্ত। মাতৃ মৃত্যুর হার শূন্যভাগ।


সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশিষ চৌধুরী গণমাধ্যমকে বলেন, সদর দক্ষিণ থানায় কর্মকালীন সময়ে দেখেছি, ধনপুর গ্রামের মানুষের নামে কোন মামলা নেই। তাদের মাদকের সাথে কোন সংশ্লিষ্টতা নেই। এ গ্রামের মানুষ শান্তিপ্রিয়।


ধনপুর গ্রামে সরেজমিন গিয়ে দেখা যায়, পাঠাগার ও মসজিদের মাঝে একটি ছোট মাঠ। সেখানে আলোকিত গ্রাম ঘোষণার সভা বসেছে। মাঠের দক্ষিণ পাশে একটি ছায়া ছড়ানো বট গাছ। দখিনা মিষ্টি হাওয়ায় বটের পাতা দুলছে। তার মাঝ দিয়ে বিকেলের সূর্যের আলো মাঠে বসা মানুষদের গায়ে পড়ছে। ধনপুর গ্রাম আলোকিত গ্রাম ঘোষণায় মাঠে বসা মানুষদের খুশির আভা সূর্যের সাথে মিশে নতুন দীপ্তি ছড়াচ্ছে। তবে গ্রামাবাসী খুশির মাঝেও আক্ষেপ সড়কের বেহাল অবস্থা নিয়ে। তাদের দাবি গ্রামের সড়ক গুলো পাকাকরণের।


উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিস ঘোষ বলেন, ধনপুর গ্রামে একটি পাঠাগার উদ্বোধন করতে এসেছিলাম। তখন জানতে পারি-এখানে কেউ মাদকের সাথে জড়িত নয়। ৬ জন ধূমপানের সাথে জড়িত। তাদের আমরা ১৩ মাস ধরে কাউন্সিলিং করেছি। গত ঈদে তারা ঘোষণা দিয়ে ধূমপান ছেড়েছেন। তাই এ গ্রামটিকে আলোকিত গ্রাম হিসেবে ঘোষণা করেছি। আমরা চাই এ গ্রামের মতো বাংলাদেশের প্রতিটি গ্রাম মাদক মুক্ত হোক।


আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

২ দিন ১৩ ঘন্টা ৩৭ মিনিট আগে