রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ নরসিংদী পলাশে অবৈধভাবে মওজুদ কৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা পদ্মা ভাঙে, চর জাগে—তবু থামে না পদ্মার পারের মানুষের জীবনসংগ্রাম বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই--শিক্ষামন্ত্রী বানিয়াচংয়ে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা আসলেন জয় করলেন চলে গেলেন ইউএনও মাহামুদুল হাসান জয়পুরহাটে জামায়াত নেতা প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন এসআই কামাল হোসেনের বিরুদ্ধে আসামিদের রক্ষায় বাদীকে মামলায় হয়রানির করায় এসপির কাছে অভিযোগ অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা কচুয়ায় শিক্ষামন্ত্রীর নির্দেশে খাজনা ও পরিবহন টোল আদায় বন্ধ! স্বস্তিতে ফিরেছে জনজীবন মিরসরাইয়ে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবচরের প্রবাসীর ইসলামপুরে জ্বালানি ব্যবস্থাপনা আলোচনা সভা অনুষ্ঠিত সাপাহার চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ নবীন বরণ অনুষ্ঠানে 'এমপি' মোস্তাফিজুর রহমান জনতা আদর্শ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া মাহফিল ববি ক্রিকেট ক্লাবের সভাপতি সিফাত, সাধারণ সম্পাদক ইনজামামুল আশাশুনিতে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা চিলমারীতে "বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠিত" হয়েছে। নড়িয়ায় ২ টাকায় নদী পারাপার : ইজারামুক্ত খেয়াঘাট চালু, জনমনে স্বস্তি

আ'লীগ সভাপতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করলো ছাত্রলীগ নেতা

"ডোমার উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতির সঙ্গে আমি যুদ্ধ ঘোষণা করলাম!" এমন একটি পোষ্ট করেছে ডোমার সরকারী কলেজ শাখার সভাপতি মনিরুল ইসলাম মনির।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেল ৩টার দিকে নিজের ফেইসবুক আইডিতে এই পোষ্ট করতে দেখা যায় ছাত্রলীগ নেতা মনিরকে। নিজ দলের নেতার বিরুদ্ধে এমন পোষ্ট করায় অনেককেই অবাক করে দিয়েছে এই ছাত্রলীগ নেতা। এমন পোষ্ট করার প্রকৃত ঘটনা জানতে ফেইসবুকে পোষ্টে মন্তব্য করেছেন দলীয় নেতাকর্মী সহ এলাকার অনেকেই।

ফেইসবুক পোষ্টের মন্তব্য করতে দেখা যায় আ'লীগ সভাপতির স্ত্রী নাহার সুলতানাকে। জানতে চেয়ে তিনি লিখেছেন, "কেন উনি কি অবৈধ কোন কাজ করেছে বা কারো পাকা ধানে মই দিয়েছে নাকি?" এই মন্তব্যের প্রেক্ষিতে ছাত্রলীগ নেতা মনির জবাব দিয়েছেন, "আমার ক্ষতি হয়েছে,  তাই আমিও দেখতে চাই কতবড় টিম তৈরি করেছেন, উনি আমার টিমের সাথে যুদ্ধ করে দেখাক ওনার পার্ফরমেন্স।"

সংবাদকর্মীকে ঘটনার ব্যাপারে জানাতে অস্বিকৃতি জানান ছাত্রলীগ নেতা মনির। তিনি বলেন 'এটি টপ সিক্রেট'

এ ব্যাপারে অবগত নন বলে জানান ডোমার উপজেলা আ'লীগ সভাপতি আইনজীবী মনোয়ার হোসেন। তিনি জানান, আমি শান্তিপ্রিয় মানুষ এবং গঠনতন্ত্র মেনে দল পরিচালনা করি। এ ব্যাপারে কোনো ধারনা নেই বলে তিনি জানান।

আরও খবর