অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ

মির্জাগঞ্জে জেলা প্রশাসক কে বিদায়ী সংবর্ধনা

মির্জাগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে পটুয়াখালী জেলা  প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম কে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে (নতুন) এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এবং সংবর্ধিত জেলা প্রশাসককে ফুল দিয়ে বরণ করেন উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমরান জাহিদ খান'র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল বেপারী, সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা, উপজেরা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেন হাচিনা বেগম, কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন, মির্জাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক হুমায়ুন কবির, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শামসুল হক সোহেল ও মাধবখালী ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমান লাভলু প্রমুখ। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,  মুক্তিযোদ্ধ, স্থানীয় সাংবাদিকবৃন্দ, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিল।

অনুষ্ঠানে সংবর্ধিত জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম বলেন, সরকারি চাকরীতে বদলী একটি চলমান প্রক্রিয়া। চাইলেও এক জায়গায় বেশিদিন থাকার সুযোগ নেই। দায়িত্বে থাকাকালে জেলাবাসীর যে ভালোবাসা, সমর্থন ও সহযোগিতা পেয়েছি তা চিরদিন মনে থাকবে। সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যেখানেই থাকি না কেন পটুয়াখালী তথা মির্জাগঞ্জের প্রতি আমার আলাদা দৃষ্টি ও টান থাকবে সবসময় । 

অন্যান্য বক্তাগণও বিদায়ী জেলা প্রশাসক শরীফুল ইসলামের কর্মকালীন সময়ের স্মৃতিচারণ করে তাঁর ভূয়সী প্রশংসা এবং তাঁর সফলতা কামনা করেন। 

অনুষ্ঠানে উপজেলা পরিষদের পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসককে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী দিয়ে বিদায় জানানো হয়।

আরও খবর