হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

৪৭ সেকেন্ডে চুল কেটে বিশ্বরেকর্ড

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-09-2022 08:09:54 am

সংগৃহীত ছবি

◾ ফিচার ডেস্ক 


নারী কিংবা পুরুষ সবারই সৌন্দর্যের অন্যতম অনুষঙ্গ চুল। এই চুল নিয়ে কত কবিতা-গান রচিত হয়েছে। চুলের যত্ন আর সৌন্দর্য বাড়াতে মানুষের আগ্রহও তাই বেশি। চুলে সুন্দর একটা ছাঁটই বদলে দিতে পারে মানুষের ব্যক্তিত্ব ও মুখের অবয়ব। তাই চুল কাটার জন্য মানুষ সেলুন বা পার্লারে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে থাকে।


আমেরিকা ও ইউরোপে মানুষকে আগে থেকেই সেলুনে অ্যাপয়েনমেন্ট নিতে হয়। এমনকি এদেশেও পেশাদার নরসুন্দরের কাছে প্রয়োজন হয় আগাম বুকিংয়ের। আর মানানসই ছাঁট দিতে অন্তত ঘণ্টাখানেক সময় লাগে। 


কিন্তু যদি বলা হয়, এক মিনিটেরও কম সময়ে চুল ছাঁটা যাবে। তবে কি বিশ্বাস করবেন? হয়তো না। কিন্তু এ কাজটি করেই বিশ্বরেকর্ড করেছেন গ্রিসের এক নরসুন্দর। মাত্র ৪৭ সেকেন্ডে চুল কেটে দ্রুততম সময়ে চুল কাটার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের খেতাব জিতেছেন এথেন্সের কনস্তান্তিনোস কৌতুপিস।


সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তার এ শৈল্পিক গুণের দেখা মেলে। ভিডিওর প্রথম ৩০ সেকেন্ডে দেখা যায়, তিনি একজনের চুল ছাঁটছেন। মানানসই হেয়ারস্টাইল না আসা অবধি তিনি কাজ চালিয়ে যান। এরপর ৪৭ দশমিক ১৭ সেকেন্ড শেষ করেন কাজ। এর মাধ্যমে তিনিই ট্রিমার দিয়ে দ্রুততম সময়ে চুল কাটার রেকর্ডটি নিজের করে নেন। 


এনডিটিভি জানিয়েছে, কাজটি সঠিকভাবে সম্পন্ন হয়েছে কি না তা নিশ্চিত করার জন্য বিচারকরা চুলের দৈর্ঘ্য পরিমাপ করেন। এতে কোনো গরমিল না পাওয়ায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্ত করা হয় তার নাম।


নরসুন্দর কনস্তান্তিনোস চুল ছাঁটার ভিডিও আপলোড করেন তার টুইটার অ্যাকাউন্টে। তার ক্যাপশনে তিনি লেখেন, দ্রুত সময়ে চুল ছাঁটতে চান? আর তা ৪৫ সেকেন্ডে হলে কেমন হয়?


এ ভিডিওটি দেখে অনেকেই মন্তব্য করছেন। কেউ কেউ বলছেন, এটা কীভাবে ভালো হতে পারে। কেউ প্রশংসা করে বলেছে, এটি দারুণ কাজ।


তবে এর সমালোচনাও হয়েছে। তেমনই একজন লিখেছেন, দুঃখিত, ভেবেছিলাম শেষ পর্যন্ত চুলের ছাঁটটি ভালো দেখাবে, কিন্তু লাগেনি। এমনকি যার চুল কাটা হয়েছে, তাকেও খুশি মনে হয়নি।

আরও খবর


696a0d2b30b3d-160126040427.webp
শীতার্ত মানুষের জন্য গাইবে ৪ ব্যান্ড

৯১ দিন ২২ ঘন্টা ৪৫ মিনিট আগে


6953a35054a9b-301225040256.webp
খালেদা জিয়ার মৃত্যুতে তারকাদের শোক প্রকাশ

১০৮ দিন ২২ ঘন্টা ৪৭ মিনিট আগে


69521b668d46c-291225121046.webp
বলিউড সিনেমায় অভিনেত্রী মিষ্টি জান্নাত

১১০ দিন ২ ঘন্টা ৩৯ মিনিট আগে