আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে রাসায়নিক স্প্রে করে আশফল বাগান নষ্টের অভিযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা বানিয়াচংয়ে দায়িত্ব নিয়ে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব, অর্ধশতাধিক আহত খড় শুকানোকে কেন্দ্র করে হামলা, গৃহবধূর মৃত্যু শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার৭ সদস্যের এ্যাডহক কমিটির অনুমোদন আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আহমদ আলী সরদারের ইন্তেকাল হত্যা না আত্মহত্যা, ধোঁয়াশায় পরিবার শাশুড়িকে কুপিয়ে হত্যার চেষ্টার আসামি দেড় মাসেও গ্রেপ্তার হয়নি কচুয়ায় মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে কন্যা শিশুর লাশ উত্তোলন আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি অনুমোদন ★নাভিদ সভাপতি, সাইফুল সম্পাদক মাদারীপুরের ডাসারে মাদকসহ ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মোট ৪ জন আসামিকে গ্রেফতার করে,ডাসার থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা শৈলকুপায় কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনে কলেজছাত্রী ফারজানার নির্মম মৃত্যু: পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ, বিচারের দাবিতে ক্ষোভ লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার হাতিয়ায় এনসিপি নেতার বিরুদ্ধে সরকারি জায়গার তেলের পাম্প স্থাপন, গাছ কাটা ও মালামাল বিক্রির অভিযোগ

অবৈধ অনুপ্রবেশের দায়ে কুড়িগ্রাম সীমান্তে বিএসএফ সদস্য আটক রফিকুল হক,


কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে শ্রী সনু কুমার জেটপ নামের এক বিএসএফ সদস্যকে আটক করে বিজিবির হাতে তুলে দিয়েছে স্থানীয়ারা। 



বৃহস্পতিবার ২৭ জুলাই রাত ১১টার দিকে এ তথ্য জানিয়েছেন কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্ণেল মোঃ আব্দুল মোত্তাকিম। এর আগে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তের সোনাহাট বিওপি'র সীমান্ত পিলার ১০০৭ এমপি হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে তাকে আটক করে স্থানীয়রা। এ ব্যাপারে পতাকা বৈঠক করে রাতেই তাকে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।



বিজিবি জানায়,বাংলাদেশের অভ্যান্তরে সোনাহাট গ্রামের বিএসসি মোড়ের ৩১ বিএসএফ ব্যাটালিয়নের বিষখাওয়া বিএসএফ ক্যাম্পের একজন সদস্য শ্রী সনু কুমার জেটপ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে স্থানীয় মানুষজন তাকে আটক করে সোনাহাট বিজিবিকে সংবাদ দেয়। পরে সংবাদ পেয়ে সোনাহাট ও বাবুরহাট বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌছে বিএসএসফ সদস্যকে আটক করে। আটকের সময় বিএসএফ সদস্য টি-শার্ট ও হাফ প্যান্ট পরিহিত ও মদ্যপান অবস্থায় ছিল। 



বিজিবি আরও জানান, ওই বিএসএফ সদস্য ভারতের অভ্যন্তরে সীমান্তের নিকটবর্তী বিষখাওয়া বিএসএসফ ক্যাম্পের পার্শ্ববর্তী গ্রামের এক বিবাহিত নারীর সাথে পরকীয়া প্রেমে জড়িত ছিল। ওই নারীর সাথে দেখা করতে গেলে প্রেমিকার স্বামী ও স্থানীয় গ্রামবাসী তাকে ধাঁওয়া দিলে সে প্রাণ বাঁচার তাগিদে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের সোনাহাট সীমান্তে চলে আসে। পরে বিষয়টি সোনাহাট বিজিবি কমান্ডার ও বিএসএফ এর অধীনস্থ সোনাহাট বিএসএফ ক্যাম্পকে অবগত করলে তারা আটককৃত বিএসএফ সদস্যকে ফেরত নেয়ার  জন্য অনুরোধ করে।



কুড়িগ্রাম ২২ বিজিবির পরিচালক লেঃ কর্ণেল মোঃ আব্দুল মোত্তাকিম বলেন, আটক বিএসএফ সদস্যকে কোম্পানী পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তরের কার্যক্রমে প্রক্রিয়াধীন  রয়েছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি। 



আরও খবর