পাংশায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদ- স্বামীর বাসায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার লোহাগাড়ায় পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের প্রতিবাদ নওগাঁয় পুলিশ সুপার এর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের ১৪০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ী আটক। চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে, নিখোঁজ রাইশা মনি ‎সুন্দরবনে ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ: নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা শ্যামনগরে খেলতে গিয়ে শিশুর মৃত্যু ইসলামপুরে ফেসবুকে সমাবেশের ভিডিও : যুবলীগ কর্মী আটক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক হলেন যশোরের শান্তনু ইসলাম সুমিত লাখাইয়ে সংঘর্ষ পরবর্তী মামলা আতংকে ধান,চালসহ গৃহস্থালি সামগ্রী সরিয়ে নিচ্ছে প্রতিপক্ষ। সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহকর্মী এড. আব্দুস সবুর আশরাফীর ১৫তম মৃত্যু বার্ষিকী

গাজীপুরের কালীগঞ্জ থানা আওয়ামী লীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি,বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহকর্মী এড. আবদুস সবুর আশরাফীর ১৫তম মৃত্যু বার্ষিকী। তিনি ১ আগষ্ট'২০০৮ সনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মরহুম আবদুস সবুর আশরাফী ১৯২৮ সালে বর্তমান কালীগঞ্জ উপজেলার পৌরসভাধীন ১নং ওয়ার্ডের বাঙ্গাল হাওলা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আবদুল খালেক মৌলভী একজন সূফী সাধক ছিলেন। পেশাগত জীবনে তিনি ঢাকা আইনজীবী সমিতির নির্বাচিত কোষাধ্যক্ষ, সাধারণ সম্পাদক ও সহ সভাপতির দ্বায়িত্ব পালন করেন। আমৃত্যু বঙ্গবন্ধুর আদর্শ লালনকারী মরহুম সবুর আশরাফী ব্যক্তি জীবনে নির্লোভ, নিরহংকারী ও অনাড়ম্বর জীবনের অধিকারী ছিলেন। তাঁর বড় কন্যা সোনিয়া আশরাফী মিথুন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ও পি.এইচ.ডি ডিগ্রি অর্জন করেন এবং ছোট কন্যা ডাঃ সাদিয়া আশরাফী ঢাকার আইসিডিডিআরবি’তে কর্মরত। তাঁর একমাত্র পুত্র সাথিল আশরাফী সিলেট মেডিক্যাল  কলেজ থেকে এম.বি.বি.এস পাস করে বর্তমানে উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য কানাডায় অধ্যয়নরত। কালীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. আশরাফী মেহেদী হাসান তাঁর চাচা মরহুম এড. আবদুস সবুর আশরাফীর আত্মার মাগফিরাত কামনা করেন।

Tag
আরও খবর